MD. Razib Ali
Senior Reporter
১৮ মার্চ কি সাধারণ ছুটি? ঈদের ছুটির বড় খবর বৃহস্পতিবার
আসন্ন ঈদুল ফিতরে সাধারণ মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা আরও স্বস্তিদায়ক করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। ঈদযাত্রায় সড়ক ও মহাসড়কের ওপর বাড়তি চাপ কমাতে বিদ্যমান ছুটির সঙ্গে ১৮ মার্চকে ‘সাধারণ ছুটি’ হিসেবে যুক্ত করার একটি প্রস্তাবনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে পর্যালোচনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।
ছুটি বাড়ানোর নেপথ্য কারণ
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতি বছর ঈদের সময় একসঙ্গে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ায় যাতায়াতে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। যদি ছুটির মেয়াদ কিছুটা বাড়ানো যায়, তবে মানুষ ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ পাবে। এতে করে মহাসড়কে যানবাহনের চাপ যেমন কমবে, তেমনি সড়ক দুর্ঘটনার হারও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ছুটির এই প্রস্তাবনা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
১৮ মার্চের গুরুত্ব ও ছুটির সমীকরণ
বছরের নির্ধারিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট ৫ দিন ঈদের ছুটি বরাদ্দ আছে। তবে এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। ক্যালেন্ডারের এই হিসেবে মাঝখানের ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা থাকছে।
যদি ১৮ মার্চকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তবে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের এক বিশাল অবকাশ যাপনের সুযোগ তৈরি হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র ইঙ্গিত দিয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রাকে ঝামেলামুক্ত করতেই মূলত এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
টানা ১০ দিনের সুযোগ খুঁজছেন চাকুরিজীবীরা
এদিকে সরকারি কর্মকর্তাদের মধ্যে টানা ১০ দিনের ছুটির একটি অঘোষিত হিসাব নিকাশও চলছে। ঈদের ৫ দিনের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি। এর ঠিক পরেই শুরু হচ্ছে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কোনো সরকারি চাকুরিজীবী যদি মাঝখানের ওই দুই দিন (২৪ ও ২৫ মার্চ) ব্যক্তিগত ছুটি বা ম্যানেজ করতে পারেন, তবে তিনি টানা ১০ দিন বাড়িতে কাটানোর সুযোগ পাবেন।
সবার নজর বৃহস্পতিবারের সভায়
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো ছুটির প্রস্তাবটি নিয়ে পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে। ১৮ মার্চকে সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হবে কি না, সেই ঘোষণাটি আসবে ঐ সভার পরেই। মূলত মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এবার সরকারি চাকুরিজীবীরা টানা লম্বা ছুটিতে বাড়ি ফিরবেন, নাকি মাঝখানে অফিস করতে হবে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর