MD. Razib Ali
Senior Reporter
ক্লার্কের বাজি বুমরাহ: ফাইনালে কে হবেন ম্যাচসেরা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজমুকুট কার মাথায় উঠবে? ভারত নাকি নিউজিল্যান্ড? আগামীকাল রোববারের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট বিশ্ব। তবে ফাইনালের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় এক ভবিষ্যদ্বাণী করে আলোচনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, শিরোপা নির্ধারণী এই মেগা ফাইনালে সব আলো কেড়ে নেবেন ভারতের পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহ।
বুমরাহর ওপর কেন এত ভরসা?
মাইকেল ক্লার্কের বিশ্লেষণে, ভারতের সাফল্যের মূল চাবিকাঠি লুকিয়ে আছে বুমরাহর হাতেই। ক্লার্ক মনে করেন, ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটারদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হবেন এই ডানহাতি পেসার। মূলত চাপের মুখে অবিচল থেকে পরিকল্পনা বাস্তবায়ন করার অসাধারণ ক্ষমতার কারণেই বুমরাহকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে দেখছেন তিনি।
সেমিফাইনালের চিত্রপট মনে করিয়ে দিয়ে ক্লার্ক বলেন, "ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৭ রানের নাটকীয় জয়ের নেপথ্যে ছিল বুমরাহর সেই নিয়ন্ত্রিত বোলিং। ডেথ ওভারে যখন ম্যাচের ভাগ্য দুলছিল, তখন ১৬তম ও ১৮তম ওভারে এসে তিনি খরচ করেন মাত্র ১৪ রান। ওই স্পেলটি না থাকলে ভারতের ফাইনালের স্বপ্ন ধুলিসাৎ হতে পারত।"
বৈচিত্র্য নয়, নিখুঁত প্রয়োগই আসল
সাধারণত বোলারদের অনেক ধরনের ডেলিভারি বা বৈচিত্র্য থাকে, কিন্তু ক্লার্কের মতে বুমরাহ এখানেই অন্যদের চেয়ে আলাদা। এক ক্রিকেট পডকাস্টে তিনি বলেন, "কেবল অনেক রকম অস্ত্র থাকলেই হয় না, মোক্ষম সময়ে সেগুলোর নিখুঁত প্রয়োগই একজন বোলারকে সেরা বানায়। বুমরাহ ঠিক এই কাজটাই দারুণভাবে করতে পারেন। ফাইনালে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হলে আমি মোটেও অবাক হবো না।"
‘বিশ্বের সেরা ম্যাচ উইনার’
ভারতীয় দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্লার্ক জানান, এবারের আসরে ভারতই সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং সেরা দল। বুমরাহকে নিয়ে তিনি আরও যোগ করেন, "বুমরাহ এমন এক বিস্ময়কর প্রতিভা, যাকে ক্রিকেটের তিন ফরম্যাটেই বর্তমান বিশ্বের সেরা ম্যাচ উইনার বলা যায়। তার সবচেয়ে বড় গুণ হলো, তিনি যেমন রান আটকাতে পারেন, তেমনি দলের প্রয়োজনে উইকেটও বের করে আনেন। বিশ্বের অন্য কোনো বোলারের মধ্যে চাপের মুহূর্তে এমন নির্ভুল বোলিং করার সামর্থ্য আমি দেখি না।"
সাবেক এই অজি কাপ্তানের মতে, সেরা ব্যাটাররা যেভাবে চাপের মুখে বড় ইনিংস খেলেন, বুমরাহ বল হাতে ঠিক সেই ভূমিকাটাই পালন করেন। ক্লার্কের রসিকতা মিশ্রিত মন্তব্য— "আমি যদি ভারতের অধিনায়ক হতাম, তবে আমার জন্য সবচেয়ে কঠিন কাজ হতো বুমরাহকে কখন বোলিংয়ে আনব, সেই সিদ্ধান্ত নেওয়া।"
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার এই ব্লকবাস্টার ফাইনালে ক্লার্কের কথা ফলে কি না, এখন সেটিই দেখার বিষয়।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ