MD. Razib Ali
Senior Reporter
৪২ শতাংশ! বাড়লো জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রত্যক্ষ প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্যে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। বছরের শুরুতে তেলের দাম যে অবস্থানে ছিল, মাত্র দুই মাসের ব্যবধানে তা ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই আশঙ্কাজনক চিত্র পাওয়া গেছে।
রেকর্ড ছুঁয়েছে অপরিশোধিত তেলের বাজার
বাজার পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের শুরু থেকেই তেলের দাম লাগামহীন। গত শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে ওয়েস্ট টেক্সাস ইনটারমিডিয়েট (WTI) ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯২.৬২ ডলারে পৌঁছায়। তবে ২৪ ঘণ্টার ব্যবধানে রবিবার (৮ মার্চ) সেই দাম আরও বেড়ে ৯৩.৩২ ডলারে উন্নীত হয়েছে। অর্থাৎ শুক্রবারের তুলনায় রবিবারের ব্যবধানেই দাম বেড়েছে ৩ ডলার। এর আগে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যেই তেলের দাম এক লাফে ৯.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের পাশাপাশি মুরবান ক্রুড তেলের দামও আকাশচুম্বী। বর্তমানে মুরবান ক্রুড প্রতি ব্যারেল ১০২.২০ ডলারের ঘর ছাড়িয়ে গেছে। এর বাইরে প্রাকৃতিক গ্যাসের দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে, যা ৩.০৯১ ডলার থেকে বেড়ে ৩.১১৬ ডলারে দাঁড়িয়েছে।
জানুয়ারি বনাম মার্চ: তেলের দামে বড় লাফ
পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জানুয়ারিতেও ব্রেন্ট ক্রুড তেলের গড় মূল্য ছিল ব্যারেল প্রতি ৬৪ থেকে ৬৭ ডলার। কিন্তু মার্চের শুরুতেই তা ৯২ ডলারে গিয়ে ঠেকেছে। অর্থাৎ মাত্র দুই মাসের ব্যবধানে প্রতি ব্যারেলে দাম বেড়েছে প্রায় ২৭ ডলার। শতাংশের হিসাবে যা প্রায় ৪০ থেকে ৪২ শতাংশ।
সরবরাহ সংকটে ‘হরমুজ প্রণালী’
জ্বালানি বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ হলো সরবরাহ ব্যবস্থার ওপর আঘাত। মধ্যপ্রাচ্যের অতি গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' এখন চরম ঝুঁকির মুখে।
ম্যারিনট্রাফিকের তথ্যের বরাতে এএফপি জানিয়েছে, সোমবারের পর থেকে অত্যন্ত সীমিত সংখ্যক (মাত্র ৯টি) পণ্যবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কার এই পথ ব্যবহার করেছে। পরিস্থিতির ভয়াবহতায় অনেক জাহাজ এখন নিজেদের অবস্থান ও গতিপথ গোপন রেখে চলাচলের চেষ্টা করছে।
কেন এই আতঙ্ক?
গত রবিবার তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে, যার ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে এই নৌপথটি। উল্লেখ্য, বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) প্রায় ২০ শতাংশ সরবরাহ করা হয়। এই রুটটি দীর্ঘমেয়াদে বন্ধ বা অনিরাপদ থাকলে বিশ্ববাজারে জ্বালানির হাহাকার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডি, মিলবে বছরে ২৭ হাজার পাউন্ড উপবৃত্তি