MD. Razib Ali
Senior Reporter
সংসদ সদস্যদের আলোচিত সেই হেডফোনের দাম কত? সামনে এলো আসল তথ্য
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনেই আলোচনায় উঠে এসেছে সংসদ সদস্যদের (এমপি) ব্যবহারের জন্য দেওয়া হেডফোন। অধিবেশন চলাকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম এসব হেডফোনের গুণগত মান নিয়ে সরাসরি সমালোচনা করেন। অভিযোগ উঠেছে, অনেক সংসদ সদস্যেরই হেডফোন ঠিকমতো কাজ করছিল না, যা নিয়ে সংসদ কক্ষেই অসন্তোষ দেখা দেয়।
কোন ব্র্যান্ডের হেডফোন ব্যবহার করছেন এমপিরা?
সংসদে ব্যবহৃত এই অডিও ডিভাইসটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত অডিও ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান ‘Shure’ (শিওর)-এর। ওয়্যারলেস অডিও সিস্টেম, মাইক্রোফোন এবং প্রফেশনাল হেডফোন তৈরির জন্য বিশ্বজুড়ে এই ব্র্যান্ডটির বিশেষ পরিচিতি রয়েছে।
মডেল ও বাজারমূল্য
তদন্তে দেখা গেছে, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত হেডফোনটি শিওর ব্র্যান্ডের ‘SRH240A’ মডেলের। এই সিরিজের হেডফোনগুলোর মধ্যে এটিই সবচেয়ে প্রাথমিক বা এন্ট্রি-লেভেলের পণ্য। জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের তথ্য অনুযায়ী, এই মডেলটির দাম ৬৯ মার্কিন ডলার। বর্তমান বাজার দরে বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় প্রায় ৮ হাজার ৪৫৭ টাকা।
একই ব্র্যান্ডের দামি হেডফোনগুলো কেমন?
শিওর ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়, এই সিরিজের আরও বেশ কিছু উচ্চমানসম্পন্ন হেডফোন রয়েছে, যেগুলোর তুলনায় সংসদে ব্যবহৃত মডেলটির দাম অনেকটাই কম। ব্র্যান্ডটির অন্যান্য মডেলের দামের তালিকা নিচে দেওয়া হলো:
SRH1840: ৫৪৯ ডলার (প্রায় ৬৭ হাজার ৩৩২ টাকা)
SRH1540: ৫০০ ডলার (প্রায় ৬১ হাজার ৩৭৫ টাকা)
AONIC 50 GEN 2: ৩৮৯ ডলার (প্রায় ৪৭ হাজার ৭৫০ টাকা)
SRH840A: ১৬৯ ডলার (প্রায় ২০ হাজার ৭৩৭ টাকা)
SRH440A: ১০৯ ডলার (প্রায় ১৩ হাজার ৩৭৪ টাকা)
বিশ্বখ্যাত ব্র্যান্ড হওয়া সত্ত্বেও কেন সংসদ অধিবেশনে ব্যবহৃত হেডফোনগুলো নিয়ে যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা নিয়ে এখন নানা মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই সিরিজের সবথেকে সাশ্রয়ী মডেলটি কেন বাছাই করা হলো, তা নিয়েও আলোচনা চলছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি