Md Razib Ali
Senior Reporter
গেইলের ১৭৫ রানের রেকর্ডই লক্ষ্য! হুঙ্কার দিলেন ১৪ বছরের বৈভব
আইপিএলের আঙিনায় ক্রিস গেইলের করা সেই দানবীয় ১৭৫ রানের ইনিংসটি কি তবে এবার হুমকির মুখে? ক্রিকেট বিশ্বে নিজের আগমনের বার্তা দেওয়া ১৪ বছর বয়সী ভারতীয় তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী অন্তত তেমনটাই ভাবছেন। ‘ক্যারিবীয় দানব’ গেইলের গড়া ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেই অবিনশ্বর রেকর্ডটি ভেঙে নিজের নাম সেখানে বসাতে চান এই কিশোর।
হার্শাল ভোগলের প্রশ্নের সাহসী জবাব
সম্প্রতি ভারতের রাজধানীতে আয়োজিত বিসিসিআই-এর বার্ষিক জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন বৈভব। সেখানে প্রখ্যাত সঞ্চালক হার্শাল ভোগলে তাকে তিনটি অপশন দিয়ে একটি বেছে নিতে বলেন— দ্রুততম সেঞ্চুরি, এক ওভারে ছয় ছক্কা নাকি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস? বৈভব এক মুহূর্ত দেরি না করে জানিয়ে দেন, তার মূল চোখ ক্রিস গেইলের সেই ঐতিহাসিক ১৭৫ রানের ওপর।
যে রেকর্ড আজো ধরাছোঁয়ার বাইরে
২০১৩ সালে আইপিএলের মঞ্চে রুদ্রমূর্তি ধারণ করেছিলেন গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারির্য়সের বিপক্ষে মাত্র ৬৬ বলে ১৭৫ রান তুলেছিলেন তিনি, যেখানে ছিল ১৭টি ছক্কা ও ১৩টি চারের মার। কেবল আইপিএল নয়, টি-টোয়েন্টি ফরম্যাটেই এটি এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সেই ইনিংসেই গেইল মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন, যা দ্রুততম শতকের বিশ্বরেকর্ড।
বৈভবের বিধ্বংসী পথচলা
১৫ বছরে পা দেওয়ার আগেই ক্রিকেটের ছোট সংস্করণে ত্রাস সৃষ্টি করেছেন বৈভব। আইপিএলের গত মৌসুমে রাজস্থান রয়্যালসের জার্সিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
পরিসংখ্যান বলছে, বৈভবের ব্যাট যেন সবসময়ই কথা বলে। ১৮টি টি-টোয়েন্টি ইনিংসে ইতোমধ্যে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। ২০২৫ সালের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের শাসন করে ভারত ‘এ’ দলের হয়ে ১৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেন এই তরুণ। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও তার ব্যাট থেকে এসেছিল অনবদ্য এক ইনিংস।
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয় বড়
রেকর্ডের প্রতি মোহ থাকলেও বৈভবের ভাবনায় সবার আগে দল। এই খুদে ব্যাটারের পরবর্তী বড় লক্ষ্য ২০২৬ সালের আইপিএল। সেখানে তিনি ব্যক্তিগত রানের পাহাড় গড়ার চেয়েও রাজস্থান রয়্যালসকে শিরোপা জেতানোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তার ভাষায়, দলের জন্য ট্রফি জয় করতে পারাই হবে তার খেলোয়াড়ি জীবনের সার্থকতা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ