Md Razib Ali
Senior Reporter
চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে: সরাসরি দেখুন Live
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজ রক্ষার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা। ফলে টসে হেরে শুরুতেই বোলিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।
ডু অর ডাই ম্যাচে একাদশে পরিবর্তন
সিরিজে টিকে থাকার জন্য আজকের ম্যাচটি টাইগারদের জন্য ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই। এই সমীকরণ সামনে রেখে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সৌম্য সরকার। তাকে জায়গা করে দিতে আজ একাদশের বাইরে চলে গেছেন আফিফ হোসেন ধ্রুব। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের গত ম্যাচের জয়ী একাদশ নিয়েই মাঠে নামছে।
সিরিজের সমীকরণ
সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী নিউজিল্যান্ড। আজ জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে কিউইরা। অন্যদিকে, প্রথম ম্যাচে হারায় প্রবল চাপে আছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের জয়ের কোনো বিকল্প নেই।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
একনজরে দুই দলের একাদশ:
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে ও জেডন লেনক্স।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান