Md Razib Ali
Senior Reporter
আজ বাংলাদেশ ২২ ক্যারেট, ২১ ক্যারেট সোনা রুপার দাম কত
দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন ২ লাখ ৩০ হাজার টাকার নিচে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভালো মানের রুপার ভরি ৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।
সুনার বর্তমান বাজার দর
বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, দেশে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।
অন্যান্য ক্যারেটের সোনার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বর্তমানে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
রুপার বর্তমান বাজার দর
সোনার পাশাপাশি রুপার দামও নির্ধারিত হয়েছে নতুন রূপে। বাজুসের হিসেব অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ২০৮ টাকায় বিক্রি হচ্ছে।
কবে থেকে কার্যকর এই দাম?
দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালনকারী সংগঠন বাজুস জানিয়েছে, গত ৬ জুন সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। পরবর্তী ঘোষণা বা নতুন দাম নির্ধারিত না হওয়া পর্যন্ত সারাদেশে এই দামেই সোনা ও রুপা কেনাবেচা চলবে।
স্বর্ণ ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করে বাজুস নিয়মিত এই দাম নির্ধারণ করে থাকে। গ্রাহকদের সোনা কেনার আগে বর্তমান বাজার দর যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এক নজরে আজকের সোনার দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২,২৯,৩৭৩ টাকা
২১ ক্যারেট: ২,১৮,৯৩৩ টাকা
১৮ ক্যারেট: ১,৮৭,৬৭৪ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫২,৮৫৭ টাকা
এক নজরে আজকের রুপার দাম (প্রতি ভরি):
২২ ক্যারেট: ৫,২৪৯ টাকা
২১ ক্যারেট: ৪,৯৫৭ টাকা
১৮ ক্যারেট: ৪,২৫৭ টাকা
সনাতন পদ্ধতি: ৩,২০৮ টাকা
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান