Md Razib Ali
Senior Reporter
এক নজরে জেনে নিন স্পেন ও আর্জেন্টিনাসহ কে কত টাকা পেল
২০২৬ বিশ্বকাপের মুকুট জয়ের আনন্দের সঙ্গে আর্থিক দিক থেকেও বড় সাফল্য পেল স্পেন। দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লেখানো দলটি এবার পুরস্কার হিসেবে পাচ্ছে বিপুল অঙ্কের অর্থ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগেই জানিয়েছিল, এবারের বিশ্বকাপের জন্য মোট প্রাইজমানি রাখা হয়েছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার কোটি টাকারও বেশি। কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের তুলনায় এই অর্থের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বেশি।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে স্পেন পাচ্ছে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটিরও বেশি। ট্রফির পাশাপাশি এই বিশাল অর্থ পুরস্কার নিয়ে দেশে ফিরবে নতুন বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ফাইনালে পরাজিত হয়ে রানার্সআপ হওয়া আর্জেন্টিনাও খালি হাতে ফিরছে না। লিওনেল মেসিদের দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যার বাংলাদেশি মূল্য প্রায় ৪০৬ কোটি টাকা।
তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ডের জন্য নির্ধারিত অর্থ ২ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩৫৭ কোটি টাকা। আর চতুর্থ স্থানে শেষ করা ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩৩ কোটি টাকার সমান।
শুধু সেমিফাইনালিস্টরাই নয়, নকআউট পর্বে খেলা অন্যান্য দলগুলোর জন্যও রাখা হয়েছে উল্লেখযোগ্য অর্থ পুরস্কার। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রত্যেকটি দল পাবে ১ কোটি ৯০ লাখ ডলার করে।
এ ছাড়া শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আটটি দল প্রত্যেকে পাবে ১ কোটি ৫০ লাখ ডলার। অন্যদিকে রাউন্ড অব ৩২ থেকে ছিটকে যাওয়া ১৬টি দলের জন্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার করে।
বিশ্বকাপের ৩৮ দিনের দীর্ঘ যাত্রায় অংশ নেওয়া প্রতিটি দলের জন্য ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার নিশ্চিত করা হয়েছিল। গ্রুপ পর্বেই যাদের অভিযান শেষ হয়েছে, তারা পাচ্ছে ৯০ লাখ ডলার। এর সঙ্গে প্রস্তুতি ব্যয় হিসেবে অতিরিক্ত ১৫ লাখ ডলারও দেওয়া হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে।
সব মিলিয়ে অর্থের দিক থেকে ২০২৬ বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ আসরগুলোর একটি বলা হচ্ছে। আর সেই আসরে সবচেয়ে বড় আর্থিক পুরস্কার ঘরে তুলেছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান