মো. রাজীব আলী
সিনিয়র রিপোর্টার
বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের রেশ কাটতে না কাটতেই এবার এক অনলাইন পিটিশন নিয়ে সরব হলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। ভক্তদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন—পরাজয় মেনে নেওয়াই এখন সবচেয়ে বড় প্রয়োজন।
২০২৬ বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জনের মধ্যেই এই হার তার শেষ বিশ্বকাপ যাত্রার এক তিক্ত সমাপ্তি হয়ে থাকল।
এই হারের পর জিসেলা সানচেজ নামের এক আর্জেন্টাইন অনুরাগী ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি অনলাইন পিটিশন চালু করেন, যেটি শুক্রবার পর্যন্ত ৯৫ হাজার ৭১০টি স্বাক্ষর সংগ্রহ করে ফেলে। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়—কেউ পিটিশনের পক্ষে কথা বলছেন, আবার অনেকেই এর বিরোধিতা করছেন।
পিটিশনের উদ্যোক্তা দাবি করেছেন, স্লোভাকিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ ও তার সহকারীদের সিদ্ধান্তই ম্যাচের ফলাফল পাল্টে দিয়েছে। ফিফার উদ্দেশে লেখা পিটিশনে তিনি উল্লেখ করেন, এটি কেবল আর্জেন্টিনার জন্য নয়, বরং বিশ্ব ফুটবলের ভবিষ্যতের জন্যও ন্যায়বিচারের একটি দাবি।
তবে এই ধরনের পিটিশনের কোনো আইনি ভিত্তি বা বাধ্যবাধকতা না থাকায় এটি ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও রেফারিং নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়ে বলেছেন, সেদিন সেরা দলটিই জিতেছে। কোচের সঙ্গে একই সুরে কথা বলেছেন এফএ সভাপতি তাপিয়াও।
দীর্ঘ এক বিবৃতিতে তাপিয়া বলেন, “আমরা স্পেনকে অতিক্রম করতে পারিনি। আমরা তাদের হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে, ন্যায্যভাবেই জিতেছে। আমাদের সেটা মেনে নিতে হবে।”
পরাজয় মেনে নেওয়া প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “খেলাধুলায় আপনি যেভাবে বিজয় উদযাপন করেন, ঠিক ততটাই মর্যাদার সঙ্গে পরাজয় মেনে নেওয়াও শিখতে হয়। আমরা ফাইনালে হেরেছি, তবে এই দলটি দেশকে বিশাল আনন্দও উপহার দিয়েছে—এটাও সত্যি।”
ভক্তদের প্রতি তাপিয়ার আহ্বান, “আসুন আমরা একটু থামি। আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সেই প্রতিটি মানুষের ত্যাগের কথা ভাবি, যারা পরিবার থেকে ৫০ দিনেরও বেশি সময় দূরে থেকেছেন—শুধু একটি লক্ষ্যে, আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে।”
তিনি আরও বলেন, “আমরা আর্জেন্টাইন। আমরা সাহস, আবেগ আর হৃদয় দিয়ে লড়াই করি। তাই মিথ্যা বা এমন কোনো কৌশলে প্রভাবিত হবেন না যা কেবল আমাদের অস্থির করতে চায়। যারা ফুটবলের জন্য এত কিছু দিয়েছে, তাদের বিরুদ্ধে যাওয়া বন্ধ করুন। ষড়যন্ত্র আসবে আর যাবে, কিন্তু আমাদের জাতীয় দলের প্রতিশ্রুতি, পরিশ্রম আর ভালোবাসা চিরকাল থেকে যাবে।”
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল ৫ ব্রোকারেজ হাউজ
- গ্রামীণ ওয়ানের ডিভিডেন্ড ঘোষণা
- সানলাইফ কিনে গ্রিন ডেল্টার বড় লোকসান? সামনে এলো আর্থিক অনিয়মের অভিযোগ
- একাদশে কবে ও কিভাবে ভর্তি, জানা গেল সর্বশেষ তথ্য
- ১৩ আগস্ট জেনে নিন আজকের স্বর্ণেরদাম
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬)
- এক টান সিগারেটেই মস্তিষ্কে শুরু হয় যে পরিবর্তন
- সরকারি-বেসরকারি চাকরিজীবীদের জন্য ৪ দিনের ছুটির সুযোগ
- ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙাতে নিয়োগ দেওয়া হলো নারী
- ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে লিওনেল মেসি
- শিশুর একগুঁয়েমিতে বদলে গেল শতাধিক যাত্রীর যাত্রাসূচি
- বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে
- ৪০ কোটি টাকা লোকসান থেকে ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
- সকালে নিয়ম করে ডিম খেলে যে ৩ পরিবর্তন হতে পারে
- পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর