ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩ আগস্ট) দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)—সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৮ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৪ পয়েন্টে উঠেছে।
তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে নেমে এসেছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে ২২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৫টির শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল মুন্নু ফেব্রিকস, কুইন সাউথ টেক্সটাইল, এসিআই ফর্মুলেশনস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, একমি লিমিটেড, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এমএল ডাইং।
লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বাড়ে। সকাল ১০টা ১০ মিনিটে আরও ২ পয়েন্ট এবং সকাল ১০টা ২০ মিনিটে মোট ১০ পয়েন্ট বেড়ে সূচক ৫ হাজার ৯০৬ পয়েন্টে পৌঁছায়। পরে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭টির শেয়ারের দাম বেড়েছে, ১১টির কমেছে এবং ৭টির দর অপরিবর্তিত রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: ফল প্রকাশের তারিখ ও দেখার নিয়ম জানুন
- এস আলমের দখলে থাকা ব্যাংক নিয়ে এলো নতুন সিদ্ধান্ত
- শেয়ার বিজকে লিগ্যাল নোটিশ পাঠাল রবি, শুরু নতুন বিতর্ক
- বাবর আজমের দলে ফেরা নিয়ে নতুন সমীকরণ
- Snapdragon 8 Gen 3 ফোনে নতুন চমক, Redmi K80 নিয়ে আপডেট
- ২ লাখ মানুষ অপেক্ষায়, কিন্তু দেখা গেল না শেখ হাসিনাকে! এরপর যা ঘটল...
- বাংলাদেশ নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয়
- সাকিবের বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
- জেনে নিন আজকের সোনা ও রুপার সর্বশেষ দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- রবির বড় সাফল্য! আয় কম বাড়লেও রেকর্ড মুনাফা ও গ্রাহক বৃদ্ধি
- ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম
- টিভিতে আজকের খেলা (৭ আগস্ট)
- সৌদিতে বাংলাদেশিদের আকামা নবায়নে বদলে গেল নিয়ম
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের