ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ নভেম্বর ১৬ ১১:৪২:৩২
বেস্ট হোল্ডিংসের আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের বোর্ড সমাপ্ত অর্থ বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ২৫ পয়সা করে ক্যাশ ডিভিডেন্ড হাতে পাবেন। তবে কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডাররা এই ডিভিডেন্ডের বাইরে থাকবেন।

স্পন্সরদের মালিকানাধীন ৪৯ কোটি ২১ লাখ শেয়ার বাদ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের জন্য মোট ১৪ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৯১ টাকা ক্যাশ ডিভিডেন্ড বরাদ্দ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়।

ভ্রমণ ও অবকাশ খাতের এই কোম্পানির সমাপ্ত অর্থ বছরে সমন্বিত ইপিএস হয়েছে ২৩ পয়সা, যা আগের অর্থ বছরে ছিল ৩০ পয়সা। পাশাপাশি, এই সময়ে সমন্বিত ডাইলুটেড ইপিএস নেমে এসেছে ২০ পয়সায়, যা আগের বছর ২৮ পয়সা ছিল।

আলোচ্য অর্থ বছর শেষে কোম্পানির সমন্বিত এনএভিপিএস সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থ বছর শেষে এই মান ছিল ৫৩ টাকা ৫৬ পয়সা। তবে একই সময়ে কোম্পানির সমন্বিত এনওসিএফপিএস কমে ১ টাকা ৩১ পয়সায় নেমেছে।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৬ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

রফিকুল আলম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ