আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনার নতুন দাম কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। আর ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার এই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নির্ধারিত দামেই গহনা বিক্রি হবে।
স্বর্ণের বর্তমান দাম
বাজুসের নির্ধারিত দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
রুপার বর্তমান দাম
রুপার ক্ষেত্রেও ক্যারেটভেদে আলাদা দাম নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
২১ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
এক নজরে স্বর্ণ ও রুপার দাম
- ২২ ক্যারেট স্বর্ণ: ২,৪৬,১১০ টাকা/ভরি
- ২১ ক্যারেট স্বর্ণ: ২,৩৫,০৩০ টাকা/ভরি
- ১৮ ক্যারেট স্বর্ণ: ২,০১,৮৪৬ টাকা/ভরি
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৬৪,৮১২ টাকা/ভরি
- ২২ ক্যারেট রুপা: ৫,৪৮২ টাকা/ভরি
- ২১ ক্যারেট রুপা: ৫,২৪৯ টাকা/ভরি
- ১৮ ক্যারেট রুপা: ৪,৪৯১ টাকা/ভরি
- সনাতন পদ্ধতির রুপা: ৩,৩৮৩ টাকা/ভরি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান