‘রাস্তায় বেরোতে না পারেন, সে ব্যবস্থা করব’
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে রাজ্যজুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। মমতাকে ‘রাস্তায় বেরোতে না দেওয়ার ব্যবস্থা’ করার কথা বলার পর শুভেন্দুর বিরুদ্ধে প্রকাশ্য হুমকি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।
সোমবার অন্নপূর্ণা যোজনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অনেক নারী এই প্রকল্পের প্রতিশ্রুত আর্থিক সহায়তা পাচ্ছেন না। বিভিন্ন এলাকায় এ নিয়ে বিক্ষোভ ও হয়রানির ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
এর জবাবে সংবাদ সম্মেলনে মমতাকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ফেসবুকেই থাকুন, আপনাকে আর রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে বেরোতে না পারেন, সে ব্যবস্থাও আমি করব।’
শুভেন্দুর এই মন্তব্যের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ প্রতিক্রিয়া জানান মমতা। তিনি প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রী কীভাবে একজন সাবেক মুখ্যমন্ত্রী ও প্রধান বিরোধী দলের নেত্রীর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়ার কথা বলতে পারেন।
মমতা আরও প্রশ্ন করেন, এমন বক্তব্য কি গৃহবন্দি করা, ভয় দেখানো নাকি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক কোথায় ও কীভাবে চলাফেরা করবেন, তা নির্ধারণের অধিকার কোনো রাজনৈতিক নেতার নেই।
দুই নেতার এই বাগযুদ্ধের সূত্রপাত মূলত অন্নপূর্ণা যোজনা নিয়ে। মমতার সময়কার লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। প্রকল্পটির আওতায় নারীদের আর্থিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
মমতার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হচ্ছে এবং যোগ্য অনেক নারী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।এর পাল্টা জবাবে শুভেন্দু দাবি করেন, সুবিধাভোগী বাছাইয়ের ক্ষেত্রে তার সরকার ধর্ম বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে না।
শুভেন্দুর দাবি, এখন পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লাখের বেশি মানুষের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হয়েছে। তাদের মধ্যে প্রায় ১৯ লাখ ২০ হাজার মুসলিম নারী রয়েছেন বলেও জানান তিনি। তার বক্তব্য, যোগ্যতার ভিত্তিতেই সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তোলেন শুভেন্দু। তার দাবি, অতীতে রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বিভিন্ন শ্রেণির মানুষ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ সময় মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী ও পাহাড়ি নারীদের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের কাছে বিপুলসংখ্যক অভিযোগ জমা পড়েছে বলেও জানান শুভেন্দু। তার দাবি, অভিযোগের বড় অংশে যোগ্য না হয়েও পরিচিত ব্যক্তিরা প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। আগামী ৩১ আগস্ট এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন মমতা ও শুভেন্দুর মধ্যে তীব্র বাগযুদ্ধে রূপ নিয়েছে। এর মধ্যেই মমতাকে উদ্দেশ করে শুভেন্দুর মন্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি করবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- ব্রাজিলের খেলা কবে? জাপান ও সিঙ্গাপুর ম্যাচের সময়সূচি
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? জানুন নিয়ম
- চাচ্চু’র সেই দীঘির সঙ্গে শাকিব খান, কী ঘটল নিউইয়র্কে?
- iPhone 18 Pro Max কেনার আগে সিম ও ওয়ারেন্টি যাচাই করুন