ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০১ ০৯:১৫:৩০
পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ১১ কর্মকর্তা

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং তিনজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় বদলি করা হয়েছে।

এ ছাড়া চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির রুহুল আমিন সরকারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টার্সের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে এবং বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের বদলি

সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে এবং র‍্যাবের আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ