পে স্কেলের গেজেট নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর চলতি সপ্তাহেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে পে-স্কেল নিয়ে একটি নয়, একাধিক প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।”
তিনি জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত ভেটিং শেষে কয়েকটি বিষয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) আকারেও জারি করা হবে।
নাসিমুল গনি বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল দেওয়া হয়েছিল। এরপর প্রায় ১২ বছর ধরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল হয়নি।
বেতন-ভাতা ও পেনশনে থাকবে বিস্তারিত নির্দেশনা
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অর্থ বিভাগ প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনায় নতুন বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ধরনের ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী অন্যান্য সুবিধার বিষয়ে বিস্তারিত বিধান থাকবে।
অনুমোদিত বেতন কাঠামো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হবে।
অর্থাৎ, মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল অনুমোদনের পর এখন মূল অপেক্ষা প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট আদেশ জারির। একাধিক প্রজ্ঞাপন এবং প্রয়োজনীয় এসআরও জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম