২ সেপ্টেম্বর আজকের স্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ২২ ক্যারেট রুপার দাম কমেছে ১১৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন মূল্য অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার সংশোধিত দাম কার্যকর হয়েছে। নতুন করে কোনো পরিবর্তন না হওয়ায় আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ ও রুপা বিক্রি হবে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৭৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এর আগে, গত ৩১ আগস্টও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম কমে হয় ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
কমেছে রুপার দামও
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমে ৫ হাজার ১৫ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা কমে ৩ হাজার ৯১ টাকা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১১০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৫ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৫৫ দফায় কমানো হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ