ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ০৩ ১২:৩৫:৫০
বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর

পলিসিধারীদের বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতের প্রতি গ্রাহকদের আস্থা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর অংশ হিসেবে সাতটি জীবন বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে ২ হাজার ৫৪৯ গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইডিআরএ’র সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে এসব দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএ জানিয়েছে, মোট ৯৪টি চেকের মাধ্যমে সাতটি জীবন বীমা কোম্পানির গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

কোম্পানিভিত্তিক পরিশোধের পরিমাণ হলো—

প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স: ১ হাজার ৩৫০ গ্রাহককে ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ৫২৮ গ্রাহককে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা।

পদ্মা ইসলামী লাইফ: ৬২৪ গ্রাহককে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা।

হোমল্যান্ড লাইফ: ১৫ গ্রাহককে ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা।

বায়রা লাইফ: ৮ গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা।

সানফ্লাওয়ার লাইফ: ২০ গ্রাহককে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।

গোল্ডেন লাইফ: ৪ গ্রাহককে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা।

সব মিলিয়ে সাতটি কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারী তাঁদের বীমা দাবির অর্থ পেয়েছেন।

অনুষ্ঠানে আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, বীমা খাতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়ানো প্রয়োজন।পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

আইডিআরএ মনে করছে, বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে পলিসিধারীদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে।

সাতটি জীবন বীমা কোম্পানির সম্পদ বিক্রি করে বিপুলসংখ্যক গ্রাহকের দাবি পরিশোধের উদ্যোগকে বীমা খাতে দাবি নিষ্পত্তির গতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নিয়ন্ত্রক সংস্থাটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ