সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ
দেশের বাজারে সোনার দাম এখনো চড়া। ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার বেশি। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকারও বেশি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন করে দাম ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই দরেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত বর্তমান দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকায়।
অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
আজকের রুপার দাম
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
অর্থাৎ, আজ সোনা কিনতে চাইলে ২২ ক্যারেটের এক ভরি গহনার জন্য ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা পর্যন্ত খরচ করতে হবে। তবে গহনার মজুরি বা অন্যান্য প্রযোজ্য খরচ থাকলে ক্রেতাকে অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ