ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দুই ফান্ডে অস্বাভাবিক উত্থান, বিনিয়োগে ডিএসইর সতর্কতা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ সেপ্টেম্বর ২৩ ১০:৩৫:০৯
দুই ফান্ডে অস্বাভাবিক উত্থান, বিনিয়োগে ডিএসইর সতর্কতা

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দুই মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। একটি ফান্ডের ইউনিটের দাম তিন মাসে বেড়েছে ১১৭.৬৫ শতাংশ, অন্যটির বেড়েছে এক মাসে ৫০ শতাংশ। এমন দ্রুত মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দুই ফান্ডের বিনিয়োগ নিয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর নজরে আসা ফান্ড দুটি হলো ফনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড এবং ১ম প্রাইম ফিন্যান্সিয়াল মিউচুয়াল ফান্ড।

৮.৫০ টাকা থেকে ১৮.৫০ টাকা ফনিক্স ফান্ডের ইউনিট

দুই ফান্ডের মধ্যে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে গত তিন মাসের হিসাবে।

২৪ জুন ফান্ডটির প্রতিটি ইউনিটের দাম ছিল ৮.৫০ টাকা। এরপর দাম বাড়তে বাড়তে ২২ সেপ্টেম্বর তা গিয়ে দাঁড়ায় ১৮.৫০ টাকাতে।

অর্থাৎ ২৪ জুন থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে একেকটি ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা। শতাংশের হিসাবে এই উত্থান ১১৭.৬৫ শতাংশ।

এক মাসেই প্রাইম ফাইন্যান্স ফান্ডে ১০.৪০ টাকা বৃদ্ধি

অন্য ফান্ড প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি হয়েছে।

৩০ আগস্ট ফান্ডটির ইউনিটের দাম ছিল ২০.৮০ টাকা। পরে ২২ সেপ্টেম্বর সেই দাম বেড়ে হয় ৩১.২০ টাকা।

এতে মাত্র ওই সময়ের ব্যবধানে প্রতি ইউনিটে দাম বেড়েছে ১০.৪০ টাকা। শতাংশের হিসাবে মূল্যবৃদ্ধি হয়েছে ৫০ শতাংশ।

মূল্যবৃদ্ধির কারণ খুঁজেছে ডিএসই

দুই ফান্ডের ইউনিটের দামে দ্রুত পরিবর্তন আসার বিষয়টি সামনে আসার পর সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপকদের কাছে ব্যাখ্যা চায় ডিএসই।

ফান্ড দুটির ইউনিটের দাম কেন এভাবে বাড়ছে, সে বিষয়ে জানতে চাওয়ার পর উভয় সম্পদ ব্যবস্থাপক ডিএসইকে জানিয়েছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

অর্থাৎ ফান্ড দুটির দাম বাড়লেও এর সঙ্গে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য জড়িত নেই বলে সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপকদের বক্তব্য।

এই পরিস্থিতিতেই দুই মিউচুয়াল ফান্ডের ইউনিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ।

তানভির ইসলাম/

পাঠকের মতামত: