ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টিভিতে আজকের খেলার সূচি: কখন, কোথায় দেখবেন কোন ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ অক্টোবর ১৬ ১১:৪০:৫২
টিভিতে আজকের খেলার সূচি: কখন, কোথায় দেখবেন কোন ম্যাচ

আজকের ক্রীড়াসূচিতে রয়েছে ফুটবল ও নারী টি-টোয়েন্টি ক্রিকেটের একাধিক ম্যাচ। বাংলাদেশ ফুটবল লিগের দুটি ম্যাচ দিয়ে শুরু হবে দিনের খেলা। সন্ধ্যায় ভারত ও জিম্বাবুয়ের নারী দলের টি-টোয়েন্টি ম্যাচ থাকছে টেলিভিশনে। এ ছাড়া রাতের সূচিতে রয়েছে ফরাসি লিগ আঁ ও স্প্যানিশ লা লিগার ম্যাচ। কোন খেলা কখন শুরু হবে এবং কোন চ্যানেল বা মাধ্যমে সরাসরি দেখা যাবে, তা একনজরে জেনে নিন।

আজ টিভিতে যত খেলা

প্রতিযোগিতাম্যাচসময়সরাসরি সম্প্রচার
বাংলাদেশ ফুটবল লিগ সিটি ক্লাব–বসুন্ধরা বেলা ২টা ৪৫ মিনিট ইউটিউব/বিএফএফ টিভি
বাংলাদেশ ফুটবল লিগ পিডব্লুডি–মোহামেডান বেলা ২টা ৪৫ মিনিট ইউটিউব/বিএফএফ টিভি
প্রথম নারী টি-টোয়েন্টি ভারত–জিম্বাবুয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট স্টার স্পোর্টস ১
লিগ আঁ লা মাঁ–তুলুজ রাত ১২টা ৪৫ মিনিট ট্যাপম্যাড
লা লিগা দেপোর্তিভো–লেভান্তে রাত ১টা টি স্পোর্টস

দিনের খেলার বিস্তারিত সূচি

বাংলাদেশ ফুটবল লিগ

বিকেলের শুরুতেই বাংলাদেশ ফুটবল লিগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ২টা ৪৫ মিনিটে সিটি ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা। একই সময়ে মাঠে নামবে পিডব্লুডি ও মোহামেডান। দুটি ম্যাচই দেখা যাবে ইউটিউব ও বিএফএফ টিভিতে।

নারী টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রিকেটপ্রেমীদের জন্য সন্ধ্যায় রয়েছে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম নারী টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১।

লিগ আঁ

রাতের ফুটবল সূচিতে লিগ আঁতে মুখোমুখি হবে লা মাঁ ও তুলুজ। ম্যাচটি শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে। এটি দেখা যাবে ট্যাপম্যাডে।

লা লিগা

রাত ১টায় স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো ও লেভান্তের ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

তানভির ইসলাম/

পাঠকের মতামত: