ব্রাজিল বনাম জাপান: গোল, ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
জাপান ও ব্রাজিলের মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলই আর গোলের দেখা পায়নি। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে এখন চলছে যোগ করা সময়। ম্যাচের স্কোর ২-২।
প্রথমার্ধে তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ১৫ মিনিটে কুবো এবং ১৯ মিনিটে নাকামুরা গোল করেন। তবে ৩৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণের গতি বাড়ায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচের ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। কর্নার থেকে পাওয়া বল পেয়ে মাঝারি দূরত্ব থেকে শক্তিশালী শট নেন তিনি। বলটি দুই পোস্টে লেগে জালে ঢোকে। তাতে ২-২ হয় ম্যাচের স্কোর।
এর আগে ৭২ মিনিটে ব্রাজিলের হয়ে এন্ড্রিক মাঠে নামেন, রাফিনিয়া উঠে যান। একই সময়ে জাপানও দুটি পরিবর্তন আনে। দাইজেন মায়েদা ও কেইতো নাকামুরার পরিবর্তে মাঠে আসেন জুনিয়া ইতো ও কোকি ওগাওয়া।
৭৮ মিনিটে আরও দুটি বদলি করেন আনচেলত্তি। আন্দ্রে সান্তোস ও ওয়েসলির জায়গায় খেলতে নামেন ভান্দেরসন ও জোয়াও গোমেস।
এরপর নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর কোনো গোল হয়নি। ফলে ২-২ সমতায় শেষ হয়েছে ম্যাচের নির্ধারিত সময়। এখন যোগ করা সময়ে চলছে দুই দলের লড়াই। এই সময়ে কোনো দল গোল করতে পারে কি না, সেটিই দেখার বিষয়।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল-জাপান ও বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন কোথায় দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ