শেষ হলো বাংলাদেশের ইনিংস
বাংলাদেশের ইনিংস বিবরণ:
টস হেরে আগে ব্যাটিং করতে ঝড়ো শুরু করে বাংলাদেশের দুই ওপেনার রনি ও লিটন। ২৩ বলে ৪৭ রান করেই থেমেছেন লিটন, রনির সঙ্গে তাঁর ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে। এর পর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ১৪ রান করেই থামলেন নাজমুল, ১১৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
গ্রাহাম হিউমের ফুললেংথের বলটা যতটা ভেবেছিলেন, ততটা ওঠেনি। পুরোপুরি মিস করে বোল্ড রনি তালুকদার। ৩৮ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের শেষ এখানেই। লিটনের সঙ্গে ৯১, নাজমুলের সঙ্গে ২৭ রানের পর শামীম হোসেনের সঙ্গে ৩৬ রানের জুটির পর থামলেন রনি। ২০ বলে ৩০ রান করে ফিরলেন শামীম। চতুর্থবার টি-টোয়েন্টিতে ২০০ পেরোল বাংলাদেশ। ৮ বলে ১৩ রানের ক্যামিও খেলে ফিরলেন তাওহিদ হৃদয়। ইয়াংয়ের বলে ডিপ কাভারে ক্যাচ দিয়েছেন তিনি। এ ওভারেই ২০০ পেরিয়ে গেছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৭ রান। ১৭ বলে ২০ রানে ব্যাট করছেন সাকিব ও ১ বলে ৪ রানে ব্যাট করছেন মিরাজ। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।
পাওয়ারপ্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড:
এডেয়ারকে কাট করে চার মারলেন রনি, ওভারের সেটি চতুর্থ বল। সে শটেই বাংলাদেশের স্কোর হয়ে গেল ৭৬—পাওয়ারপ্লেতে বাংলাদেশের যেটি সর্বোচ্চ স্কোর। এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। এডেয়ারকে ওই চারের আগে-পরে আরও দুটি চার ও একটি ছয় মেরেছেন রনি।
বাংলাদেশ ৬ ওভারে ৮১/০।
এতক্ষণে দ্বিতীয় ইনিংস শুরু কথা থাকলেও এখনও থামেনি বৃষ্টি। যার ফলে উইকেট থেকে কাভারও সরানো হয়নি। এদিকে চার বল বাকি থাকতে বাগড়া দেয়া বৃষ্টিতে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। স্বাগতিকদের সংগ্রহ ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান। বৃষ্টির কারণে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ ২১৫ রান পার করতে পারেননি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামিম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ২০৭/৫ (১৯.২ ওভার) (রনি ৬৭, লিটন ৪৭, শামীম ৩০; ইয়াং ২/৪৫)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?