শ্রীলঙ্কার বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা
নিউজিল্যান্ডের খারাপ আবহাওয়া শ্রীলঙ্কাকে বেশ চাপে ফেলে দিচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচেও একটিও বল হল না। খারাপ হওয়ার জন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। কিউইদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেস্তে যাওয়ায় ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার সরাসরি যোগ্যতা অর্জন ঝুলে রইল।
এই মাসের শুরুর দিকে ক্রাইস্টচার্চে বৃষ্টির জন্যে কিউইদের বিরুদ্ধে রোমাঞ্চকর টেস্ট ম্যাচের পঞ্চম এবং শেষ দিনে শ্রীলঙ্কার মূল্যবান পয়েন্ট নষ্ট হয়। মঙ্গলবার ওভালে খারাপ আবহাওয়ার জন্য ফের শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের ম্যাচ ভেস্তে যায়। স্বাভাবিক ভাবেই রাতের ঘুম উড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে লঙ্কানদের।
এর ফলে শ্রীলঙ্কা এই বছরের ক্রিকেট বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হাতছাড়া হয়েছে। এখন জুন এবং জুলাই মাসে জিম্বাবোয়েতে অনুষ্ঠিত কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে যোগ্যতা অর্জন পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিতে হবে শ্রীলঙ্কাকে।
সুপার লিগে শ্রীলঙ্কার মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। শুক্রবার হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। কিউয়িদের বিপক্ষে তাদের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবে লঙ্কা বাহিনী। শেষ ম্যাচ জিততে পারলে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে এই বছরের বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেওয়া সুযোগ রয়েছে তাদের কাছে। কিন্তু শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে সেই শেষ ওডিআই জিতে অতিরিক্ত ১০ সুপার লিগ পয়েন্ট অর্জন করে এবং তালিকায় অষ্টম স্থানে উঠেও যায়, তবুও তাদের জিম্বাবোয়েতে কোয়ালিফায়ার খেলতে যেতে হবে। কারণ দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার হাতে নিজেদের প্রমাণ করার জন্য পর্যাপ্ত ম্যাচ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার নেদারল্যান্ডসের বিরুদ্ধে স্থগিত ওডিআই সিরিজের দুটি ম্যাচ বাকি আছে। এই দুটি ম্যাচে জয় পেলে প্রোটিয়ারা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে অষ্টম স্থানে উঠে যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live