বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ গুলো হতে পারে বাংলাদেশে যা জানেন বিসিবি
সম্প্রতি সময়ে কানাঘুষা চলছিল আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। গতকাল খবর বেরিয়েছে, একই পথে নাকি হাঁটতে যাচ্ছে পাকিস্তানও! তারা নাকি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় ভারতের বাইরে। আর ভেন্যু হিসেবে তাদের পছন্দ বাংলাদেশ! ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করার দিন পার হতেই জানা গেল, এই ব্যাপারে এখনও কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। আর অক্টোবরে ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুই দেশের সমস্যা যেন কাটছেই না। এর আগে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।
ভারতের পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানও। তিনি জানিয়েছেন পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে। এমনকি ভারতও তাদের এশিয়া কাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে এই ব্যাপারে কিছুই জানা নেই বিসিবির। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’
এর আগে ওয়াসিম বলেছিলেন, 'আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে। আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে।'
পুরো এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় ভারত। এরপর তারা শুধু নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়।
তাদের এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারা এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (পিসিবি) কাছে বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। অবশ্য পিসিবি জানিয়েছে ভারত তাদের সিদ্ধান্ত না বদলালে এই সিদ্ধান্তেই অনড় থাকবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর