বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে খেলার কথা, মুখ খুললো পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, বিশ্বকাপের ম্যাচ ভারতের বাইরে খেলার কথা তিনি আইসিসিতে বলেননি। এ বিষয়ে বোর্ড মিটিংয়ে কোনো আলাপই হয়নি। তবে ‘হাইব্রিড মডেল’ নিয়ে যা আলোচনা হয়েছে, তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন নাজাম শেঠি।
এ বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। তার আগে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বলেছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না দেশটি। ভারতের অনড় অবস্থানের কারণে এশিয়া কাপ আয়োজনে হাইব্রিড মডেলের প্রসঙ্গ উঠেছিল। এ ক্ষেত্রে এশিয়া কাপ পাকিস্তানেই হবে, তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
বৃহস্পতিবার ইএসপিএন ক্রিকইনফো জানায়, এশিয়া কাপের মতো বিশ্বকাপও হাইব্রিড মডেলে হতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান দল বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে। এ বিষয়ে আইসিসির বোর্ড মিটিংয়ের সময় অনানুষ্ঠানিকভাবে কথাও নাকি বলেছে পিসিবি। একই খবর দিয়েছিল ভারত ও পাকিস্তানের কিছু সংবাদমাধ্যমও।
তবে খবর প্রকাশের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে তারা কিছু জানে না। আইসিসির পক্ষ থেকে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করা হয়, হাইব্রিড মডেলের বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি।
ধোঁয়াশা তৈরি হওয়া পরিস্থিতিতে গতকাল নিজেদের অবস্থান জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এসিসিতে চলমান। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কথাই আমি বলিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’
পিসিবি বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশ বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়, এ ধরনের খবর একটি শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ভুল উদ্ধৃত, ভুল অনুবাদ ও ভুল উপস্থাপন করেছে’ পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল