দিল্লি ক্যাপিটালসকে বিশাল রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস
লখনউয়ের ইনিংস বিবরণ:
৩.৪ ওভারে চেতন সাকারিয়ার বলে ছক্কা মারেন লোকেশ রাহুল। ৩.৬ ওভারে সাকারিয়ার বলে ফের ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন লখনউ অধিনায়ক। তিনি ১২ বলে ৮ রান করেন। ১১.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কাইল মায়ের্স। ৩৮ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ২টি চার ও ৭টি ছক্কা।
১৪.১ ওভারে খলিল আহমেদের বলে সরফরাজ খানের দস্তানায় ধরা পড়েন মার্কাস স্টইনিস। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়েন তিনি। ১৮.৩ ওভারে খলিল আহমেদের বলে পৃথ্বী শ-র হাতে ধরা পড়েন নিকোলাস পুরান। ২১ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা।
শেষ ওভারে চেতন সাকারিয়ার বলে জোড়া ছক্কা মারেন আয়ুষ বাদোনি। ওভারের পঞ্চম বলে সরফরাজের দস্তানায় ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭ বলে ১৮ রান করেন বাদোনি।
মাত্র ১টি বলের জন্য ব্যাট হাতে মাঠে নামেন কৃষ্ণাপ্পা গৌতম। সেই বলেই তিনি ছক্কা মারেন। চেতনের শেষ ওভারে ২২ রান ওঠে। লখনউ ২০ ওভারে ১৯৩ রান তোলে। ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৫ রান করে নট-আউট থাকেন ক্রুণাল। সাকারিয়া ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের দরকার ১৯৪ রান। খলিল আহমেদ মায়ের্সের সহজ ক্যাচ না ছাড়লে লখনউয়ের পক্ষে এতদূরে পৌঁছনো সম্ভব হতো না।
লখনউয়ের প্রথম একাদশ
লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কাইল মায়ের্স, দীপক হুডা, নিকোলাস পুরান (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট ও মার্ক উড।
দিল্লির প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার (ক্যাপ্টেন), পৃথ্বী শ, রিলি রসউ, মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া ও মুকেশ কুমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live