এক নজরে দেখেনিন আইপিএলের সর্বশেষ পয়েন্ট টেবিল
লখনউ সুপার জায়ান্টস আবার দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারায়। তারা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেছিল। দিল্লি নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। বড় ব্যবধানে দিল্লিকে হারিয়ে দুইয়ে জায়গা করেছে লখনউ। দিল্লি রয়েছে নয় নম্বরে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবার রবিবার মুম্বইয় ইন্ডিয়ান্সকে হারায় ৮ উইকেটে। মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করেছিল। ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তারা রয়েছে লিগ তালিকার তিনে। আর মুম্বই হেরে আটে জায়গা পেয়েছে।
২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। ধোনি বাহিনীকে ৫ উইকেটে হারান হার্দিক পাণ্ডিয়ারা। প্রথমে ব্যাট করে ১৭৮ রান করেছিল চেন্নাই। ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে সিএসকে-কে হারিয়ে চারে জায়গা করে নিয়েছে। চেন্নাই রয়েছে সাতে।
পঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে ম্যাচ জিতে যায় পঞ্জাব। প্রথমে ব্যাট করে পঞ্জাব করেছিল ৫ উইকেটে ১৯১ রান। কলকাতা যখন ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান, সেই সময়ে বৃষ্টি নামে। এর পর আর খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতে পঞ্জাব পাঁচে জায়গা পেয়েছে। নাইট রাইডার্স রয়েছে ছয়ে।
প্রথম রাউন্ডের খেলা শেষ, এক ঝলকে দেখে নিন পুরো পয়েন্ট টেবল-
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১, জয়: ১, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ৩.৬০০
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১, জয়: ১, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ২.৫০০
৩) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১, জয়: ১, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ১.৯৮১
৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১, জয়: ১, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ০.৫১৪
৫) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১, জয়: ১, পরাজয়: ০, ড্র:০, পয়েন্ট: ২, নেট রানরেট: ০.৪৩৮
৬) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -০.৪৩৮
৭) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -০.৫১৪
৮) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.৯৮১
৯) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -২.৫০০
১০) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১, জয়: ০, পরাজয়: ১, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -৩.৬০০
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?