তারকা ক্রিকেটারকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
আরসিবির হেড কোচ মাইক হেসন যদিও আশা করেছেন যে, রিস টপলি সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের বাকি ম্যাচে তাঁকে পাওয়া যাবে। তবে চোট কতটা গুরুতর তা জানতে পারা যাবে, টপলির স্ক্যানের রিপোর্ট আসার পরে। ইতিমধ্যেই টপলির স্ক্যান করা হয়ে গিয়েছে। আরসিবির ইউটিউব চ্যানেলে মাইক হেসন জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে মাঠের মধ্যে টপলির হাঁটু হঠাৎ করেই আটকে যায়। ফলে পড়ে গিয়ে চোট পায় টপলি। ওর কাঁধের হাড় সরে গিয়েছে। আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল ডাক্তাররা সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা সঙ্গে সঙ্গে সরে যাওয়া কাঁধের হাড়কে জায়গায় নিয়ে আসে।’
হেসন আরও জানিয়েছেন, ‘টপলির স্ক্যানের রিপোর্ট আশা করব ভালোই আসবে। রিস তা হলে আমাদের সঙ্গে যোগ দিতে পারে। যদি তা না হয় (রিপোর্ট ভালো না আসে), তা হলে আমাদেরকে ভাবতে হবে। তবে আশা করব, ও ঠিক রয়েছে।’ আরসিবি ইতিমধ্যেই তাদের দু'জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চোটের কারণে হারিয়েছে। ডানহাতি ব্যাটার রজত পাতিদার এবং জস হ্যাজেলউড ইতিমধ্যেই চোটের কারণে ছিটকে গিয়েছেন। এ দিকে পতিদারের গোড়ালির চোট রয়েছে। আইপিএলের প্রথম ভাগে তাঁকে আরসিবি পাবে না বলেই ধরা হচ্ছে। অন্য দিকে জস হ্যাজেলউডকে চোটের কারণে প্রথম সাতটি ম্যাচে পাবে না আরসিবি। এর মাঝেই টপলির এই চোট নিয়ে বেশ চিন্তায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় সম্পর্কে বলতে গিয়ে মাইক হেসন বলেছেন, ‘এর থেকে ভালো শুরু আর হতেই পারে না। যে ভাবে আগ্রাসনের সঙ্গে আমরা বোলিং এবং ব্যাটিং করেছি, তা অসাধারণ। পাওয়ারপ্লে-তে আমরা উইকেট পেয়েছি। যেটা আমরা চেয়েছিলাম গত বছর থেকেই। আমার ব্যাটিংও দারুণ পারফরম্যান্স করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live