অল-আউটের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
তবে আজকে পরিস্থিতি বদলানোর লক্ষ্যে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকিয়ে দিনের খেলা শুরু করেন লিটল মাস্টারখ্যাত মুমিনুল। তবে সেটি আর দীর্ঘায়িত হয়নি, তিনি মাত্র ১৭ রানেই ফিরেছেন।
আজ (৫ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছে টাইগাররা। এর আগে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহের চেয়ে ১৮০ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা দ্বিতীয় দিন শুরু করেছে।
এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিন ব্যক্তিগত ১২ রানে ব্যাট করা মুমিনুল নামের পাশে আর মাত্র ৫ যোগ করতেই সাজঘরে ফিরেছেন। মার্ক অ্যাডায়ারের করা ১৩তম ওভারের চতুর্থ বল প্যাডে স্পর্শ করে সোজা লেগ-স্টাম্পে আঘাত হানে।
এরপর মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এবং দুর্দান্ত ব্যাটিং করে দলকে লিড এনে দেয় এই দুই ব্যাটার। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ঠিক যেভাবে ব্যাটিং করছিলেন, বিরতির পর সেভাবেই শুরু করেছিলেন সাকিব-মুশফিক জুটি। দুজনের আগ্রাসী ক্রিকেটে প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু দারুণ ব্যাটিং করা সাকিব সেঞ্চুরির দিকে এগিয়ে গিয়েও ১৩ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরে গেছেন। তবে সেই ভুল করেনি বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিক। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। এরপর ৪১ বলে ৪৩ রান করে আউট হন লিটন। ৬১ ওভারেই দলীয় ৩০০ রান স্কোর বোর্ডে জমা করেছে বাংলাদেশ।
চা বিরতিতে থেকে ফিরে বেশিক্ষণ ঠিকতে পারলেন না মুশফিক। ফিরলেন ১২৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। এরপর ব্যাটিংয়ে এসে ৪ রান করে আউট হন তাইজুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ৷ প্রথম ইনিংসে টাইগারদের এখন পর্যন্ত ১২৯ রান। ব্যাট হাতে দুই অভিজ্ঞ মিরাজ ৪৫ ও অধিনায়ক খালেদ ০ রানে ব্যাট করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live