সাকিব-লিটনকে প্রস্তাব দিয়েছিল কলকাতা, ফিরিয়ে দিয়েছিল বিসিবি
ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটনকে দলে পেতে বিশেষ প্রস্তাব দিয়েছিল কেকেআর। কিন্তু দেশের হয়ে সাকিব-লিটনকে খেলানোর জন্য সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বিসিবি।
সংবাদমাধ্যমটির দাবি, কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, কিন্তু লিটন কেকেআরের হয়ে খেলুক।
সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক কলকাতায়। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর। কিন্তু কলকাতার এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলেও নিয়ে নেয়া হয়। এতে সাকিবের আইপিএল খেলায় সমস্যা হয়।
এবারের আইপিএল শুরু হয় গত ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে কলকাতা। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচ খেলে বাংলাদেশ। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে টাইগাররা।
এদিকে আগামী মাসেও ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের সিরিজ রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তাই বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব। তবে টেস্টের পর লিটনের আইপিএল খেলতে যাওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live