ব্রাজিল-৩, আর্জেন্টিনা-১
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে নেইমারের দেশ ব্রাজিলকে নিচে নামিয়ে শীর্ষে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই তালিকায় দুইয়ে উঠে এসেছে বিশ্বকাপের রানার্সআপ দল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।
কাতারের মরুর বুকে বিশ্বকাপের শিরোপা উৎসবের পর গেল মাসে ঘরের মাঠে পানামা (২-০) ও কুরাসাওয়ের (৭-০) বিপক্ষে দারুণ জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপ ট্রফির পর এই দুই জয়ে র্যাংকিংয়ে উন্নতি করে একধাপ এগিয়ে সিংহাসনে আরোহণ করলেন আলবিসেলেস্তারা।
২০২২ সালের বিশ্বকাপে হেক্সা মিশনে গিয়ে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল ব্রালিলিয়ানরা। তবুও র্যাংকিংয়ে এক নম্বরে ছিল তারা। কিন্তু সম্প্রতি মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় এই অবনতি হলো কোচহীন এই দলটির।
তার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স একধাপ উন্নতি করে দুইয়ে উঠেছে। নতুন অধিনায়ক এমবাপ্পের অধীনে ফরাসিরা ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে। তাই অনুমেয়ভাবে পয়েন্ট বাড়িয়ে দুইয়ে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।
এছাড়া শীর্ষ দশে বাকি দলগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। চার থেকে দশের মধ্যে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে- বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। বাংলাদেশের র্যাংকিং আগের মতোই ১৯২ নম্বরেই রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: নাহিদের গতির ঝড়, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- নাহিদ রানার ফাইফার, অল-আউট নিউজিল্যান্ড
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)