টেস্ট ক্রিকেটে লজ্জার এক রেকর্ড থেকে মুক্তি পেল বাংলাদেশ
শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মর্যাদার টেস্টে জয়ে নতুন ইতিহাস গড়েছে টাইগাররা। যার মাধ্যমে অধিনায়ক হিসেবে রেকর্ডও গড়ে ফেলেছেন সাকিব। এই তালিকায় মুমিনুল হককে ছাড়িয়ে গেছেন টাইগার পোষ্টারবয়।
সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই ফরম্যাটের ক্রিকেটে এমন ঐতিহাসিক দিনে অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি জয়ের তালিকায় সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুলকে ছাড়িয়ে দুই নম্বরে উঠে এসেছেন সাকিব। সবার উপরে রয়েছেন মিষ্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
মুমিনুলের অধীনে ১৭ টেস্ট ম্যাচে ৩টিতে জয়, ১২টি হার ও ২টি ম্যাচ ড্র হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ১৯ ম্যাচে ৪ জয় ও ১৫টিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার মুমিনুলকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব।
সাকিবের সামনে এখন শুধুই মুশফিক। টেস্টে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বেই সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। মুশির অধীনে সর্বোচ্চ ৩৪ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। যেখানে ৭টিতে জয়, ১৮টি হার ও ৯টি ম্যাচ ড্র হয়েছিল।
এছাড়া হাবিবুল বাশার, মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ্ন রিয়াদের অধীনে ১টি করে জয়ের দেখা পায় লাল সবুজের বাংলাদেশ। তবে নাইমুর রহমান দূর্জয়, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের নেতৃত্বে জয় পায়নি টাইগাররা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live