তাইজুল, ইবাদতদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন মুশফিক
টস জিতে ব্যাটিং করতে নামা আয়ারল্যান্ডকে প্রথম দিনই ২১৪ রানে গুটিয়ে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। ৫ উইকেট তুলেছিলেন তাইজুল ইসলাম, দুটি করে মেহেদী হাসান মিরাজ আর ইবাদত হোসেনরা। এর পর মুশফিকের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মিরাজের ফিফটিতে ১৫৫ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ডও। তবে সফরকারীদের রান শেষ পর্যন্ত তিন শর মধ্যেই আটকে রাখতে সক্ষম হন তাইজুল–ইবাদত–সাকিবরা। ১৩৮ রানের লক্ষ্য পেয়ে বাংলাদেশ তাড়া করেছে ৭ উইকেট হাতে রেখে।
মুশফিকের মতে ব্যাটসম্যানদের রান পাওয়াটা বড় ঘটনা নয়। উইকেটই ছিল ব্যাটিংবান্ধব, ‘এই উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। ওদের সত্যিই লড়াই করতে হয়েছে।’ দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের বোলাররা যে আয়ারল্যান্ডের সব উইকেট তুলে নিয়েছেন, সেটির প্রশংসা করতে গিয়ে মুশফিক বলেন, ‘এই পিচে বোলাররা যেভাবে ২০ উইকেট তুলে নিয়েছে, সেটা অবিশ্বাস্য।’
মুশফিক অবশ্য রানতাড়ায় কিছুটা চ্যালেঞ্জও অনুভব করেছেন। চতুর্থ ইনিংসে ১৩৭ তাড়া করতে নেমে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। আইরিশ বোলাররা আরও চেপে ধরার আগে পাল্টা আক্রমণে ব্যাটিং শুরু করেন মুশফিক। প্রথম ২৪ বলেই তুলে নেন ৩৮ রান। শেষ দিকে একটু রয়েসয়ে খেলার কারণে মাঠ ছেড়েছেন ৪৮ বলে ৫১ রানে।
নেমেই মেরে খেলার প্রসঙ্গে মুশফিক টানেন বিপদমুক্ত হওয়ার তাড়নার কথা, ‘এ ধরনের উইকেটে শুরুটা ভালো করতে হয়। ইতিবাচক মনোভাবটা বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসের শুরুতে তামিম আর লিটন ভালো ব্যাটিং করেছে। আয়ারল্যান্ড শুরুতেই দুই–তিনটা উইকেট তুলে নিলে আমাদের ওপর চাপ বাড়ত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live