বিয়ের জন্য ছুটি নিল মুস্তাফিজের সতীর্থ
চলতি আইপিএলে দুই ম্যাচ খেলে খুব বেশি বলার মতো পারফর্ম করতে পারেননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার মিচেল মার্শ। এরই মধ্যে কিছুদিনের জন্য আইপিএল থেকে ছুটি নিয়ে দেশে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা এই অলরাউন্ডার। জানা গেছে, জীবনের নতুন ইনিংস শুরু করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ (৮ এপ্রিল) বিকেলে নিজেদের তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের আগে দিল্লির বোলিং কোচ জেমস হোপস মার্শের দেশে ফিরে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ান এই কোচ জানান, মার্শকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। সামনেই তার বিয়ে। তবে বিয়ে শেষ করে আবারও দলে যোগ দেবেন তিনি।
চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন মার্শ। তবে বোলিং করতে আসেননি তিনি। এরপর বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ বলে করেছেন ৪ রান। আর বোলিংয়ে ৩.১ ওভারে ২৪ রান দিয়ে নেন একটি উইকেট।
এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার একাদশে কামব্যাক করেন মার্শ। ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। ফলে এমন পারফরমারকে সহজেই ছাড়তে চাইবে না কোনো ফ্রাঞ্চাইজি। তাই বিয়ে সেরে ফিরলেই প্রথম একাদশেও চলে আসবেন মার্শ।
এছাড়া দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি অলরাউন্ডার মার্শ। তার অনুপস্থিতিতে ব্যাটিং শক্তিশালী করতে একাদশে রাখা হতে পারে ক্যারিবিয়ান রভম্যান পাওয়েলকে। কেননা অধিনায়ক ডেভিড ওয়ার্নার, রাইলি রুসো ও এনরিখ নর্কিয়া একাদশে থাকছেন এটা নিশ্চিত। ফলে ফিজের একাদশে না থাকার সম্ভাবনাই বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল