টি–টোয়েন্টির অন্যতম সেরা ইনিংসের নাম ঘোষণা করলেন লারা
গতকাল আইপিএলে শিখর ধাওয়ান দারুণ এক ঘটনারই জন্ম দিলেন। পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অবিচল থেকে ৬৬ বলে করেছেন ৯৯ রান। তাঁর এ ইনিংসের ওপর ভর করে পাঞ্জাব ২০ ওভারে তুলেছিল ১৪৩। দলের মোট সংগ্রহের ৬৯.২৩ শতাংশ রানই এসেছে ধাওয়ানের ব্যাট থেকে!
ধাওয়ানের ইনিংসটি হায়দরাবাদের ডাগআউট থেকে দেখেছেন কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি হায়দরাবাদের কোচ হিসেবে কাজ করছেন এবারের আইপিএলে। ম্যাচ শেষে লারা বলেছেন, ধাওয়ানের ইনিংসটি তাঁর দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস। ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাব দলের এক প্রান্ত ধরে রেখেছিলেন ধাওয়ান। শেষ পর্যন্ত সানরাইজার্স বোলারদের একাই সামলেছেন ধাওয়ান। মেরেছেন ১২টি চার ও ৫টি ছক্কা। তবে তাঁর দুর্ভাগ্য, সেঞ্চুরিটা পাননি। তিন অঙ্ক ছুঁতে পারলে গল্পটা অবশ্যই আরও মহিমান্বিত হতো। কিন্তু ধাওয়ান যা করেছেন, সেটিই ইতিহাসে ঠাঁই পাওয়ার জন্য যথেষ্ট। পাঞ্জাবের ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল স্যাম কারেনের ২২।
দারুণ এই ইনিংস খেলেও অবশ্য পাঞ্জাবকে জেতাতে পারেননি ধাওয়ান। হায়দরাবাদ ম্যাচটা জিতেছে ১৭ বল হাতে রেখে। রাহুল ত্রিপাঠি করেছেন ৪৮ বলে ৭৪। লারা বলেন, ‘শিখর ধাওয়ানের ইনিংসের প্রশংসা করতেই হয়। আমার মনে হয়, এটা টি–টোয়েন্টি ক্রিকেটেরই অন্যতম সেরা ইনিংস। গোটা ইনিংসে যেভাবে ধাওয়ান স্ট্রাইক নিজের কাছে রেখেছে, যেভাবে সে গোটা ইনিংসটা নিয়ন্ত্রণ করেছে... আমার দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস।’
ধাওয়ানের ইনিংস নিয়ে লারার সঙ্গে একমত ক্রিস গেইলও। তবে তাঁর দুঃখ হচ্ছে, ধাওয়ান সেঞ্চুরিটা না পাওয়ায়, ‘শিখর দুর্দান্ত। ব্যাটিংয়ে নামার পর কেউ যখন তাঁর অন্য প্রান্তে একের পর এক উইকেটের পতন দেখতে থাকে, তখন ব্যাপারটা মোটেও সহজ নয়। এই সময় স্নায়ু ধরে রেখে দলকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া খুবই কঠিন কাজ। আমি মনে করি, এই ইনিংস সেঞ্চুরিটা তাঁর প্রাপ্যই ছিল। এটা আমার দেখা অন্যতম সেরা টি–টোয়েন্টি ইনিংস।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live