নরকিয়া, মোস্তাফিজ বিশ্বমানের বোলার : ডেভিড ওয়ার্নার
শুরু থেকেই ম্যাচে ব্যাকফুটেই ছিল দিল্লী ক্যাপিটালস। তবে ১৫তম ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় দিল্লী ক্যাপিটালস। পরে মুম্বাইয়ের সবচেয়ে বড় ভরসা রোহিত শর্মাকেও ফিরিয়ে দেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ, জমে ওঠে ম্যাচ। দুর্দান্ত সেই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিল্লী। তবে শেষের আগের ওভারে মুস্তাফিজই ডুবিয়েছেন দিল্লীকে। ১৫ রান দিয়ে ম্যাচটাকে রীতিমত মুম্বাইয়ের হাতে তুলে দেন তিনি। শেষ দিকে অ্যানরিখ নরকিয়া বহু চেষ্টা করেও আর জেতাতে পারেননি দলকে। একদম শেষ বলে গিয়ে জিতেছে মুম্বাই।
ম্যাচ হারলেও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বাহবা পাচ্ছেন দিল্লীর ক্রিকেটাররা। বিশেষ করে নরকিয়া এবং মুস্তাফিজকে বিশ্বমানের বলে আখ্যা দিয়েছেন ওয়ার্নার। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন, ‘আজকে আমরা হেরে গেছি, তবে ছেলেরা দুর্দান্ত ছিল। দুইটি বল বাজে হয়েছিল আর সেখানেই ম্যাচটা হেরে গেলাম। আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম।
মুস্তাফিজ ছিল দুর্দান্ত, নরকিয়া ও মুস্তাফিজও বিশ্বমানের এবং আমরা তাদের কাছ থেকে এমনকিছুই আশা করি। আগের তিন ম্যাচের তুলনায় এই ম্যাচে ইতিবাচক কিছু জিনিস রয়েছে বলে আমার মনে হয়। তবে আমাদেরকে এত দ্রুত উইকেট হারালে চলবে না। অক্ষরের (প্যাটেল) চারের মধ্যে ব্যাট করা উচিত, সেই আমাদের সংগ্রহটাকে বড় করল।’
এই হারের ফলে আইপিএলের এবারের আসরে টানা চার ম্যাচে হারল দিল্লী। পয়েন্ট টেবিলে একদম তলানিতে অর্থাৎ ১০ম স্থানে আছে তারা। অন্যদিকে তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখা মুম্বাই আছে ৮ম স্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি