আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চমক দেখালেন মুশফিক-সাকিবরা
বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় টেস্টে পাঁচ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। পাশাপাশি এ ফরম্যাটে বোলিংয়ে অগ্রগতি হয়েছে সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামেরও।
নতুন র্যাংকিংয়ে দুই ধাপ পেছালেও বর্তমানে এখনো বাংলাদেশের সেরা অবস্থানে আছেন লিটন দাস। জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে আছেন এই উইকেটরক্ষর-ব্যাটার।
আইরিশদের বিপক্ষে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৮৭ রান করা সাকিবের উন্নতি এক ধাপ, আছেন ৩৮তম স্থানে। তিন ধাপ পিছিয়ে বেন ডাকেটের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে রয়েছেন তামিম ইকবাল।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া তাইজুল দ্বিতীয়ভাগে নেন আরো চারটি। বাঁহাতি এই স্পিনার বোলারদের তালিকায় এগিয়েছেন ৩ ধাপ, আছেন বর্তমানে বাংলাদেশের সেরা অবস্থান ২০ নম্বরে।
ম্যাচে দুটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ। তবে র্যাংকিংয়ে তাদের হয়েছে উল্টো যাত্রা; তিন ধাপ এগিয়েছেন সাকিব, চার ধাপ অবনতি মিরাজের। দুইজনেই অবশ্য যৌথভাবে মার্কো ইয়ানসেনের সঙ্গে আছেন ২৬ নম্বরে।
বড় লাফ দিয়েছেন এবাদত হোসেন। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই পেসার এগিয়েছেন ১৫ ধাপ, আছেন ৬৭তম স্থানে। দুই ধাপ এগিয়ে ৯০ নম্বরে শরিফুল ইসলাম। শরিফুলের আগের দুই অবস্থানে যথাক্রমে খালেদ আহমেদ (৮৮, তিন ধাপ পিছিয়ে) ও তাসকিন আহমেদ (৮৯, দুই ধাপ পিছিয়ে)। টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আগের মতোই ভারতের রবীন্দ্র জাদেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি