আজ রাতে হাইভোল্টেজ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন সময়
অন্যদিকে সিনিয়রদের তুলনায় বেশ ভালো করছেন সেলেসাওদের যুবারা। অনূর্ধ্ব-২০ পর্যায়ে কোপা আমেরিকা জয়ের পর অনূর্ধ্ব-১৭ পর্যায়েও একের এক জয় ছিনিয়ে নিয়েছে নেইমারের উত্তরসূরিরা।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরে ১৩তম শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনাল রাউন্ডে প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে স্বস্তিতেই আছে ব্রাজিলের যুবারা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শুক্রবার (১৪ এপ্রিল) এস্তাদিও দে লিগা দেপোর্তিভো ইউনিভার্সিটিরিয়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ড নিশ্চিত করে জুনিয়র সেলেসাওরা। ফাইনাল রাউন্ডে আগামী ১৮ এপ্রিল সেলেসাওদের প্রতিপক্ষ স্বাগতিকরা। আর ২১ এপ্রিল চতুর্থ ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে খেলতে নামবে ব্রাজিলের যুবারা।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ফাইনাল রাউন্ডে উঠা প্রতিটি দলই একে অপরের বিপক্ষে মাঠে নামবে। এই পর্বে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। আর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন, তালিকার দুইয়ে থাকা দল হবে রানার্সআপ। একইভাবে বাকি দলগুলো হবে যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live