আইপিএল নিয়ে বড় অভিযোগ মাশরাফির
দিল্লী ক্যাপিটালস এখন পর্যন্ত ম্যাচ খেলেছে চারটি, এর মধ্যে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছে মুস্তাফিজুর রহমানের। কিন্তু তাকে চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নেওয়া হয়েছিল বাংলাদেশ থেকে। দিল্লীর সোশ্যাল প্লাটফর্মে নিয়মিত পোস্ট করা হচ্ছে মুস্তাফিজের ছবি। লিটন দাস কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পরও একই অবস্থা। যদিও লিটন এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, মাত্র যোগ দিয়েছেন দলের সাথে।
এই দলের হয়ে অতীতে আইপিএল খেলেছেন মাশরাফিও। লিটন কলকাতার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াড থেকে একাদশে জায়গা করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে মাশরাফির সোজাসাপ্টা জবাব, 'আইপিএল নিয়ে আমার মাথাব্যথা নাই। আইপিএলে লিটন খেলবে কি না খেলবে এটা আমার চিন্তার বিষয় না। আমার মাথাব্যথা বাংলাদেশ দল নিয়ে। বাংলাদেশ ভালো খেললে আমরা সবাই খুশি হবো।'
এরপর মাশরাফি তুলে ধরলেন বাস্তবতা। তিনি জানান, 'আইপিএলে লিটন খেলতে গেছে এটা খুবই ভালো। কিন্তু দেখুন... আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলালো না। এখানে অনেক বিষয় থাকে। সোশ্যাল মিডিয়ার বিষয়... এগুলো থাকে। আমরাও এক্সাইটেড হয়ে যাই। বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে। যেটা হয়ত তারা ইউজ করতে পারে। আমাদের খেলোয়াড়দের তো সামর্থ্য আছে। আমরা চাই নিয়ে খেলাক। কিন্তু হয় না তো! এজন্য এটা নিয়ে মাথাব্যথা দেখিয়ে লাভ নেই।'
বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের মতে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে যথেষ্ট গুরুত্ব পান না। যদিও প্রচারের জন্য বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের দিকে নজর থাকে আইপিএল কর্তৃপক্ষের। নিজের অভিজ্ঞতা থেকে এমন দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি