‘মন চায় লিটন খেলুক, কিন্তু দল খেলাবে রয়কে’
কলকাতায় বিদেশি হিসেবে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও স্পিনার সুনীল নারাইন, নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন ও টিম সাউদি। এর মধ্যে লিটনের মূল প্রতিদ্বন্দ্বী দুই ওপেনার গুরবাজ ও রয়।
এই মৌসুমে কলকাতার হয়ে সব কটি ম্যাচ খেলেছেন গুরবাজ। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে রান করেছেন ৯৪। দ্বিতীয় ম্যাচে ফিফটি করা গুরবাজ ব্যর্থ হয়েছেন সর্বশেষ দুই ম্যাচে। তাই আকাশ চোপড়া মনে করছেন দল থেকে বাদ পড়তে যাচ্ছেন গুরবাজ।
নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেটবিশ্লেষক আকাশ চোপড়া বলেছেন, ‘আমার মনে হয় গুরবাজকে এখন বাদ দেওয়া উচিত। আমার মন বলছে লিটন দাসকে খেলাও। তবে মনে হচ্ছে জেসন রয়কে সুযোগ দেবে। জেসন রয়ের সঙ্গে নারায়ণ জাগদিশান ওপেন করলে জাগদিশান উইকেটকিপিং করতে পারে।’
তবে গত দুই ম্যাচে ব্যর্থতার পরও গুরবাজকে দলে দেখতে চান ক্রিকেটবিশ্লেষক ইয়ান বিশপ। ইএসপিএন ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টেনে আনেন চেন্নাই সুপার কিংসেকে, ‘জানি না, গুরবাজকে খেলাবে কি না।
চেন্নাইয়ের একটা বিষয় আমি পছন্দ করি, ওরা ঐতিহাসিকভাবেই খেলোয়াড়দের সুযোগ দেয়। কেউ ব্যর্থ হলেও তাকে তারা সুযোগ দিয়ে যায়। গুরবাজকে নিয়ে কলকাতা যে সিদ্ধান্তই নিক না কেন, আমি চাই দল তার ওপর ভরসা রাখুক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live