নিজেদের টেস্ট ইতিহাসকে পাল্টে দিল শ্রীলঙ্কা
গল-এ চার ব্যাটারের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৯১ রানে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো শ্রীলংকা। জবাবে ৭ উইকেটে ১১৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিলো আয়ারল্যান্ড। ৩ উইকেট হাতে নিয়ে ৪৭৪ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।
তৃতীয় দিন সকালে প্রথম ইনিংসে বাকি ৩ উইকেটে ২৬ রান যোগ করতে পারে আয়ারল্যান্ড। শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ঘুর্ণিতে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশরা। ৪৪৮ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে আয়ারল্যান্ড।
শ্রীলংকার জয়সুরিয়া ৫২ রানে ৭ উইকেট নেন। ৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মত ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন লরকান টেক্টর।
ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। শ্রীলংকার বোলারদের তোপে এই ইনিংসে ১৬৮ রানে গুটিয়ে যায় আইরিশরা। এ ইনিংসে হ্যারি টেক্টর ৪২, জর্জ ডকরেল ৩২, কার্টিস ক্যাম্ফার ৩০ ও মার্ক আদাইর অপরাজিত ২৩ রান করেন।
শ্রীলংকার পক্ষে ডান-হাতি অফ স্পিনার রমেশ মেন্ডিস ৪টি, জয়সুরিয়া ৩টি ও বিশ্ব ফার্নান্দো ২টি করে উইকেট নেন। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন জয়সুরিয়া।
দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৪ এপ্রিল একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে শ্রীলংকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live