বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া: ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে চোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ টেস্টে খেলতে পারেননি ওয়ার্নার। পরে সীমিত ওভারের সিরিজ়ে দলে ফেরেন। আইপিএলে রান করলেও স্ট্রাইক রেট খুব ধীর গতির, যা প্রশ্ন তুলছে। ভারতের বিরুদ্ধে তিনটি ইনিংস খেলে ২৬ রান করেছিলেন। তাঁকে বাদ দেওয়ার সপক্ষে বহু প্রাক্তন ক্রিকেটারই আওয়াজ তুলেছেন। তবু অস্ট্রেলিয়া বোর্ডের তরফে অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আস্থা রাখা হল।
প্রথম দলে সুযোগ পেতে গেলে ওয়ার্নারের মূল প্রতিপক্ষ মার্কাস হ্যারিস এবং ম্যাট রেনশ। ইংল্যান্ডে অ্যাশেজে আগে কোনও দিন শতরান পাননি ওয়ার্নার। তাই তাঁকে খেলানো হবে কি না নিশ্চিত নয়। ২০১৯-এর পর প্রথম বার টেস্ট দলে ফিরেছেন মিচেল মার্শ। ভারতে আসা দলের অনেকেই রয়েছেন। তবে পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন আগার, মিচেল সোয়েপসন এবং ম্যাট কুনেম্যানকে রাখা হয়নি। ল্যান্স মরিস চোটের কারণে ছিটকে গিয়েছেন।
পুরো দল: প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হেজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নেথান লায়ন, মিচ মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live