রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো পঞ্জাব কিংস
পঞ্জাব পরপর দুই ম্যাচ জয় দিয়ে শুরু করলেও, মাঝে দু'টি ম্যাচ হেরে বসে। তার পর পঞ্চম ম্যাচে ফের জয়ে ফেরে তারা। ব্যাঙ্গালোর আবার প্রথম ম্যাচে পাঁচ বারের মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুরন্ত শুরু করেছিল। তবে পরপর দুই ম্যাচ হারের পর চতুর্থটিতে জয়ে ফিরলেও, পঞ্চম ম্যাচে ফের হেরে বসে থাকে আরসিবি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ে ফিরতেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পঞ্জাব কিংস। ঘরের মাঠে বিরাটদের হারাতে পারলে প্রথম তিনের মধ্যে উঠে আসবেন শিখর ধাওয়ানরা।
তবে একটি বিষয় চিন্তায় রেখেছে, তা হলে মোহালির আবহাওয়া। ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ থেকে। এ দিন মোহালির আকাশ থাকবে মেঘলা। দু'-এক পশলা বৃষ্টিও হতে পারে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। ঝড়বৃষ্টি হলে ম্যাচের ছন্দ হারাবে। ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে বৃষ্টি। এ দিকে পিচে ঘাসও রয়েছে। পেসাররা সুবিধা পাবেন। ইনিংসের শুরুর সময় একটু সতর্ক হয়ে খেলার প্রয়োজন ব্যাটারদের।
বুধবার বিকেলে পঞ্জাব কিংসের অনুশীলন সেশনে ফিটনেস টেস্টের পর শিখর ধাওয়ান খেলার জন্য যথেষ্ট ফিট কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। আগের ম্যাচে স্যাম কারান দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই ম্যাচে শিখর দলে ফেরেন কিনা, সেটা দেখার। এ দিকে লিয়াম লিভিংস্টোন এক সপ্তাহ আগে ভারতে এসেছেন বটে, নেটে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। তার পরে কিংসের হয়ে তাঁকে খেলতে দেখা যায়নি। তবে সম্ভবত তিনি সুস্থ হওয়ার পথে। তবে আরসিবি-র বিরুদ্ধে তিনি খেলবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
কিংসের ভারসাম্য নির্ভর করবে ধাওয়ান ফিট কি না, তার উপর। যদি শিখর ধাওয়ার না খেলেন, সে ক্ষেত্রে তাঁর অনুপস্থিতি ঢাকতে অতিরিক্ত ভারতের কোনও ঘরোয়া ব্যাটারকে খেলানো হবে কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। লিভিংস্টোন খেললে, বাদ পড়তে পারেন সিকান্দার রাজা বা ম্যাথিউ শর্ট। তবে রাজা শেষ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন, একটি উইকেট তুলে নেন এবং ৪১ বলে ৫৭ রান করেন। তাই তাঁকে দুম করে বাদ দেওয়া হবে কিনা, সন্দেহ রয়েছে। কিংস প্রথমে ব্যাট করলে, প্রভসিমরান সিং সম্ভবত শুরু করবেন এবং রাহুল চাহার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলে ঢুকবেন। আর বল করলে বিপরীতটা হবে।
আরসিবি-র জোশ হ্যাজলেউড ভারতে এসেছেন, কিন্তু এখনও তাঁর রিহ্যাব চলছে। তাঁকে এখনই পাওয়া যাবে বলে মনে হয় না। ওয়েন পার্নেল তাঁর অনুপস্থিতিতে তাঁর বদলে এই ম্যাচেও খেলবেন। ডেভিড উইলি বিকল্প হিসেবেই থাকবেন।
বিজয়কুমার বিশককে একাদশে নাও রাখতে পারে আরসিবি। তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেকে প্রভাবিত করলেও, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সে ভাবে নজর কাড়তে পারেননি। আকাশ দীপকে দলে ফেরাতে পারে ব্যাঙ্গালোর। সুয়াশ প্রভুদেসাই সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হবেন। তাঁর সঙ্গে ঘরোয়া বোলারকে অদলবদল করা হবে।
ইমপ্য়াক্ট প্লেয়ার নিয়ে পঞ্জাবের সম্ভাব্য দ্বাদশ: শিখর ধাওয়ান/অথর্ব তাইডে, প্রভসিমরান সিং, ম্যাথিউ শর্ট, হরপ্রীত সিং, লিয়াম লিভিংস্টোন/সিকান্দার রাজা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার, আর্শদীপ সিং।
ইমপ্য়াক্ট প্লেয়ার নিয়ে আরসিবি-র সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, ওয়েন আকশ দীপ/ বিজয়কুমার বিশক, মহম্মদ সিরাজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি