একসাথে দুঃসংবাদ পেলেন সাকিব-কোহলি, নেইমার-রোনালদো
ফুটবলের বড় তারকা নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড থেকে শুরু করে সাকিব আল হাসান, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বাবর আজম, সানিয়া মির্জা, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ—কারও টুইটার অ্যাকাউন্টের পাশেই আর দেখা যাচ্ছে না ব্লু টিক।
আজ শুক্রবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বলিউড তারকা শাহরুখ খান, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনসহ সবাই একে একে হারাচ্ছেন ব্লু টিক মার্ক।
সংবাদমাধ্যমটি জানায়, ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অনেকেই টুইটারের ব্লু টিক হারিয়েছেন।
এ ছাড়া ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংগীত তারকা জাস্টিন বিবাররাও হারিয়েছেন এই চিহ্নটি।
এতদিন ধরে ভেরিফায়েড বা সত্যিকারের অ্যাকাউন্টে এই বিশেষ চিহ্নটি দেখা যেত। বিশেষ করে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্লু টিকের ব্যবস্থাটি চালু করেছিল টুইটার। কিন্তু ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেয়ার পর এই নিয়ম বাতিল করার ঘোষণা দেন। নতুন করে নিয়ম চালু করেন—শুধু যাঁরা এ চিহ্নের জন্য টুইটারকে অর্থ দেবেন, তাঁদের অ্যাকাউন্টে ব্লু টিক দেখা যাবে।
গত বছরের নভেম্বরে নতুন নিয়মের কথা ঘোষণা দিয়ে মাস্ক জানান, টুইটারের ওয়েব ভার্সনের জন্য ব্লু টিকধারীদের মাসে ৮ ডলার, আর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার দিতে হবে। আর সেটা না দিতে পারলে থাকবে না ব্লু টিক। সেই হিসেবে টুইটারকে ওই অর্থ না দেওয়াতে একে একে ব্লু টিক হারাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে, টুইটারের সিইও ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে উত্তরাধিকারী নীল চেকগুলি সরানোর শেষ তারিখ ২০ এপ্রিল। শেষ পর্যন্ত তাই হলো। গতকাল বৃহস্পতিবার থেকে একে একে তারকাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরতে শুরু করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি