সদ্য প্রকাশিত হলো আইসিসির টি-২০ র্যাংকিং
নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান এবং পাকিস্তানের ইফতিখার আহমেদ রাওয়ালপিন্ডিতে তাদের পাঁচ ম্যাচের সিরিজ শেষে ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন। চ্যাপম্যানের আগের সেরা র্যাঙ্কিং ছিল ২০১৮ সালের ফেব্রুয়ারীতে। সেই সময়ে তিনি ৫৪তম স্থানে জায়গা করে নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচে ৪২ বলে ৭১ এবং আরও একটিতে ৫৭ বলে ১০৪ রান করেন। তিনি সিরিজে মোট ২৯০ করে রান সংগ্রহ করে ৪৮ ধাপ উপরে উঠে এসেছে। জায়গা করে নিয়েছেন ৩৫তম স্থানে।
এ দিকে কিউয়িদের বিরুদ্ধে ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচে ৩৬ রান করা ইফতিখার ছয় ধাপ উপরে উঠে যৌথ ভাবে ৩৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। ইফতিখারের আগের সেরাটি ছিল গত বছরের নভেম্বরে। সেই সময়ে তিনি ৪৩তম স্থানে জায়গা পেয়েছিলেন। আর টি-টোয়েন্টি দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে দুই পাক ওপেনার মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম।
সিরিজের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অন্যরা যারা উপরে উঠলেন, তাঁরা হলেন নিউজিল্যান্ডের খেলোয়াড় চাদ বোয়েস (ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৮২ ধাপ উপরে উঠে ১১৮তম স্থানে জায়গা পেয়েছেন) এবং ইশ সোধি (বোলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠে ১৪তম স্থানে জায়গা করে নিয়েছেন) এবং পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম তিনটি বিভাগেই উপরে উঠেছেন।
ফাইনাল ম্যাচে ৩১ রান করার পর ব্যাটসম্যানদের তালিকায় ইমাদ ১৫ ধাপ উপরে উঠে ১২৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর ১৯ রানে ৩ উইকেট এবং ২১ রানে ২ উইকেটের হাত ধরে বোলিং র্যাঙ্কিংয়ে ১২০ ধাপ উপরে উঠে ৯৩তম স্থানে জায়গা পেয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় তিনি ৪৪ধাপ উপরে উঠে এসেছেন। আপাতত তিনি ২৪তম স্থানে রয়েছেন।
এ দিকে ভারতের কেউ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সে ভাবে প্রভাব ফেলতে পারেননি। ব্যাটিং র্যাঙ্কিংয়ে কুড়ির মধ্যে রয়েছেন একমাত্র বিরাট কোহলি। কেএল রাহুল যৌথ ভাবে ৩০ নম্বরে রয়েছেন। রোহিত শর্মা যৌথ ভাবে ৩২ নম্বরে রয়েছেন। ৩৪ নম্বরে রয়েছেন শুভমন গিল।
বোলারদের তালিকায় প্রথম দশে ভারতের কেউ নেই। শীর্ষে রয়েছেন রশিদ খান। অলরাউন্ডারদের তালিকায় হার্দিক পাণ্ডিয়া রয়েছেন দুইয়ে। এর বাইরে ভারতের আর কোনও ক্রিকেটার প্রথম কুড়ির মধ্যে নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live