আবারও গোল বন্যা, শিরোপার খুব কাছে বার্সেলোনা
এদিন আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকেই বেতিসকে কোণঠাসা করে রাখে বার্সা। ডানদিক থেকে একের পর এক ভীতি জাগানিয়া ক্রস পাঠাতে থাকেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের তেমনই চমৎকার একটি ক্রস থেকে হেডে গোল করে বার্সাকে এগিয়ে দেন ক্রিস্টেনসেন। কাতালান ক্লাবটির হয়ে এটিই প্রথম গোল এই ডেনিশ ডিফেন্ডারের।
গোল খেয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসে বেতিস। আক্রমণ-পাল্টাআক্রমণে জমে ওঠে খেলা। তবে ম্যাচের ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এডগার গঞ্জালেস।
১০ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। জুলস কুন্দের ক্রস থেকে গোল করেন লেভানদোভস্কি। চলতি লিগে এটি তার ১৯তম গোল। লা লিগার এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে সবার ওপরে আছেন তিনি।
এরপর ৩৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দারুণ খেলতে থাকা রাফিনিয়া। মাঝমাঠ থকে সার্জিও বুসকেটসের বাড়ানো বল ছুতে গিয়ে নিয়ন্ত্রণে নেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এরপর আড়াআড়ি শটে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পান লেভানদোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকার অনেক ওপর দিয়ে মেরে দলকে হতাশ করেন। এরপর আরো কয়েকবার হতাশ করে পোলিশ এই তারকা। এদিন বেতিসের হয়ে শেষবারের মতো ক্যাম্প ন্যুয়ে খেলতে নামেন হুয়াকিন।
তবে হাঁটুতে চোট পাওয়ায় ৮১ মিনিটে মাঠ ছাড়তে হয় ৪১ বছর বয়সী বেতিস কিংবদন্তিকে। চলতি মৌসুম শেষেই অবসর নিতে যাওয়া এই ফুটবলারকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে সম্মান দেখান সবাই।
৮২তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলে বার্সেলোনা। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান ফের ১১ পয়েন্টে নিয়ে গেল। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট বার্সার, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট রিয়ালের। আর ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে বেতিস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি