দারুন সুখবর পেলেন বেনজেমা
গত বৃহস্পতিবার সন্তানের জন্ম দিয়েছেন বেনজেমার বর্তমান বান্ধবী জর্দান ওজুনা। এই তারকা জুটির এটাই প্রথম সন্তান। জানা গেছে, গত ২৬ এপ্রিল মাদ্রিদের একটি ক্লিনিকে ভর্তি হন ওজুনা। একদিন পর স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্মদান করেন এই ইনস্টাগ্রাম মডেল। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে।
৩৬ বছর বয়সী বেনজেমা ও তার বর্তমান সঙ্গিনী ওজুনা নিজেদের ঘরের খবর খুব একটা বাইরে যেতে দেন না। সম্পর্কে থাকার খবরটিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন। এই জুটিকে সর্বশেষ ২০২২ ব্যালন ডি অরের মঞ্চে দেখা গিয়েছিল।
সেবার আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার হাতে তোলেন বেনজেমা। ওজুনা ওই সময় বেনজেমার সঙ্গেই ছিলেন। এর আগে আরও তিনবার বাবা হয়েছেন বেনজেমা।
প্রথম সঙ্গিনী ক্লোয়ে ডি লাউনির ঘরে তার মেলিয়া (৮) ও নুরি (৩) নামে দুই কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সঙ্গিনী কোরা গাউথিয়া জন্ম দেন পুত্রসন্তান ইব্রাহীমের (৫)। তবে লিঁওতে জন্মগ্রহণকারী আলজেরিয়ান বংশোদ্ভুত করিম বেনজেমা পরিবারকে সবসময় মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ