কোহলিদের ম্যাচের দিনে দুঃসংবাদ দিলেন স্থানীয় আবহাওয়া অধিদপ্তর
রুদ্ধশ্বাস সেই ম্যাচে নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংস জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছিলো সুপারজায়ান্টসদের। রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ ওভারের নাটকীয়তাও ভোলেন নি ক্রিকেটপ্রেমীরা। হর্ষল প্যাটেলের মানকাডিং-এর চেষ্টা, বাই রানের বদান্যতায় লক্ষ্ণৌর জয়, হেলমেট ছুঁড়ে ফেলে আবেশ খানের আস্ফালন, আইপিএলের উত্তেজনা সেদিন পৌঁছেছিলো চরমে।
আজ ১লা মে আসরের ফিরতি পর্বের ম্যাচে লক্ষ্ণৌর হোমগ্রাউন্ডে একইরকমের রোমাঞ্চকর ক্রিকেটের আশায় রয়েছেন ভক্তরা। সাম্প্রতিক ফর্মের বিচারে এগিয়ে লক্ষ্ণৌ। লীগ টেবিলে দ্বিতীয় নম্বরে তারা। আগের ম্যাচে হারিয়েছে পাঞ্জাবকে। অন্যদিকে কলকাতার বিরুদ্ধে ঘরের মাঠে হেরে আজ লক্ষ্ণৌর মাঠে নামবেন কোহলিরা। বেঙ্গালুরু রয়েছে লীগ তালিকার ছয় নম্বর স্থানে।
ম্যাচের দিন অর্থাৎ সোমবার লক্ষ্ণৌর সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। খেলা চলাকালীন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৫ শতাংশের মত। আজকের ম্যাচ নিয়ে আশঙ্কার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। লক্ষ্ণৌতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রকৃতির বাধা সামলে নির্ঝঞ্ঝাটে ক্রিকেটের আনন্দ উপভোগের প্রার্থনা করছেন অনুরাগীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live