বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হবে আয়ারল্যান্ড, সুজনের মন্তব্য
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ দল? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টাইগার ভক্ত সমর্থকদের মনে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক জন গুরুত্বপূর্ণ অংশ খালেদ মাহমুদ সুজনের আশা, আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। আরও পড়ুন : প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গী হবেন সাকিব-মোস্তাফিজ
আজ ১ মে সোমবার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবাহনীর কোচ ও বিসিবি পরিচালক সুজন বলেন, 'এই ফরম্যাটে বাংলাদেশ এখন ভালো দল। আসলে ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আমি।'
এদিকে সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসকে নিয়ে তিনি বলেন, ‘ওর (পোথাস) কাজ ঠিক করবে হাথুরুসিংহে। ফিল্ডিংয়ে সে বিশেষজ্ঞ। তার যে অভিজ্ঞতা সেটা সহোযোগিতা করবে অবশ্যই। আমাদের জন্য কাজে লাগবে।' আরও পড়ুন: ধোনির পর চেন্নাইয়ের সম্ভাব্য অধিনায়কের নাম জানালেন ওয়াসিম আকরাম
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজটি আগামী ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
ইতোমধ্যে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। তাই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ নয় টাইগারদের। তবে আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াই। এই সিরিজে ৩-০ ব্যবধানে জিততে পারলে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live