আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
দেশের বাহিরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ১৪ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে খেলা শুরু হবে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যা আইসিসি সুপার লিগের টেবিলে, শক্ত অবস্থান এনে দিয়েছে তামিম বাহিনিকে। এবার সিরিজ নিজেদের করে দেশে ফিরতে চায় তামিম-মুশফিকরা।
তবে শেষ ওয়ানডেতে টাইগারদের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে সাকিবের ইনজুরি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরায় সময়, ডান হাতের তর্জনী আঙুলে আঘাত পান দেশ সেরা এই অলরাউন্ডার। এক্স-রেতে ফাটল ধরা পড়ায়, সম্ভব্যত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টপ-অর্ডারে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ওপেনিংয়ে তামিম ও লিটন, আর তিনে নাজমুল হোসেন শান্ত।
স্কোয়াডে বাড়তি কোনো অলরাউন্ডার না থাকায় পাঁচ বোলার নিয়েই একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে। আর এমনটা হলে লাল-সবুজের জার্সিতে ওয়ানডে অভিষেক হতে পারে রনি তালুকদারের। সাকিবের পরিবর্তে তাকেই একাদশে নেওয়ার সম্ভাবনা বেশি।
সাম্প্রতিক সময়ের নিয়মিত পারফর্মার তাওহীদ হৃদয় কোনো ধরনের দ্বিধা ছাড়াই একাদশে জায়গা পাবেন। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকবেন মেহেদী হাসান মিরাজ।
দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে ব্যর্থ ছিলেন শরিফুল ও তাইজুল। তাই সদ্য স্কোয়াডে ডাক পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীর এই ম্যাচের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ ছাড়া একাদশে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমানও। আর খেলার পজিশন অনুযায়ী ইয়াসির আলী চৌধুরীও থাকছেন বিবেচনার বাইরে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live